গল্প : বিলাসী
(গত ৮ ডিসেম্বর প্রকাশের পর)
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ‘বিলাসী’ গল্পে সমাজের প্রধানত কোন চেহারাটি প্রকাশিত হয়েছে?
উত্তর: ‘বিলাসী’ গল্পে সমাজের অনুদারতা ও রক্ষণশীলতার চেহারা প্রকাশিত হয়েছে।
প্রশ্ন: ‘বিলাসী’ গল্পটি কোন পুরুষে বর্ণিত?
উত্তর: ‘বিলাসী’ গল্পটি উত্তম পুরুষে বর্ণিত।
প্রশ্ন: বিলাসী চরিত্রের প্রধান তিনটি গুণ কী?
উত্তর: বিলাসী চরিত্রের প্রধান তিনটি গুণ হলো- কর্মনিপুণ, বুদ্ধিমতী, সেবাব্রতী।
প্রশ্ন: ভূদেব বাবু কে?
উত্তর: উনিশ শতকের বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ।
প্রশ্ন: ‘কামাখ্যা’ কোথায় অবস্থিত?
উত্তর: ভারতের আসামের একটি প্রাচীন তীর্থস্থান।
প্রশ্ন: ‘সত্যযুগ’ কোন সময়?
উত্তর: ভারতীয় পুরাণে বর্ণিত পৃথিবীর প্রথম যুগ।
প্রশ্ন: ‘কলিযুগ’ কী?
উত্তর: ভারতীয় পুরাণে বর্ণিত পৃথিবীর শেষ যুগ।
প্রশ্ন: ‘মালো’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: ‘মালো’ শব্দটি সাপের ওঝা অর্থে ব্যবহৃত হয়েছে।
প্রশ্ন: ‘সেকেন্ড ক্লাস’ কোন শ্রেণি?
উত্তর: বর্তমান নবম শ্রেণি।
প্রশ্ন: ন্যাড়ার বয়স কত ছিল?
উত্তর: চল্লিশের কোঠা পেরিয়েছিল।
প্রশ্ন: ‘পারশিয়া’ বর্তমান কোন দেশ?
উত্তর: ইরান।
প্রশ্ন: ‘এডেন বন্দর’ কীসের জন্য বিখ্যাত ছিল?
উত্তর: সামুদ্রিক লবণ তৈরির জন্য।
আরো পড়ুন : বিলাসী গল্পের ৪টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
প্রশ্ন: শরৎচন্দ্রের প্রথম গল্প কোনটি?
উত্তর: শরৎচন্দ্রের প্রথম গল্প মন্দির (কুন্তলীন পুরস্কারপ্রাপ্ত)।
প্রশ্ন: ‘বিলাসী’ গল্পে স্কুল-বালকদের যাতায়াতে কত ক্রোশ পথ ব্যয় করতে হতো?
উত্তর: ‘বিলাসী’ গল্পে স্কুল-বালকদের যাতায়াতে চার-ক্রোশ ব্যয় করতে হতো।
প্রশ্ন: বালকদের দুরবস্থা দেখে মা সরস্বতী কীভাবে মুখ লুকান?
উত্তর: লজ্জায়।
প্রশ্ন: মৃত্যুঞ্জয়ের একমাত্র আত্মীয় কে ছিলেন?
উত্তর: এক জ্ঞাতি খুড়া।
প্রশ্ন: মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?
উত্তর: ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা।
প্রশ্ন: খুড়া কোন আদালতের হুকুমে মৃত্যুঞ্জয়ের সম্পত্তি পান?
উত্তর: ওপরের আদালতের হুকুমে।
প্রশ্ন: কার চিকিৎসায় মৃত্যুঞ্জয় সুস্থ হয়ে ওঠে?
উত্তর: মালোপাড়ার এক বুড়া মালোর চিকিৎসায় মৃত্যুঞ্জয় সুস্থ হয়ে ওঠে।
প্রশ্ন: বিলাসীর বয়স কত?
উত্তর: বিলাসীর বয়স ১৮ কিংবা ২৮।
প্রশ্ন: মৃত্যুঞ্জয়ের পোড়োবাড়িতে কীসের বালাই নেই?
উত্তর: মৃত্যুঞ্জয়ের পোড়োবাড়িতে প্রাচীরের বালাই নেই।
প্রশ্ন: অসুস্থ মৃত্যুঞ্জয় কত মাস শয্যাগত ছিল?
উত্তর: অসুস্থ মৃত্যুঞ্জয় প্রায় দেড় মাস শয্যাগত ছিল।
প্রশ্ন: অসুস্থ মৃত্যুঞ্জয় কতদিন অচেতন ছিল?
উত্তর: অসুস্থ মৃত্যুঞ্জয় ১০-১৫ দিন অচেতন ছিল।
প্রশ্ন: মৃত্যুঞ্জয়ের বাগানটি কত বিঘার ছিল?
উত্তর: মৃত্যুঞ্জয়ের বাগানটি ২০-২৫ বিঘার।
প্রশ্ন: মৃত্যুঞ্জয়ের কোন ক্লাসে পড়ার ইতিহাস কেউ কখনো শোনেনি?
উত্তর: মৃত্যুঞ্জয়ের ফোর্থ ক্লাসে পড়ার ইতিহাস কেউ কখনো শোনেনি।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর