গল্প : সুভা
(গত ১৮ ডিসেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৩। পাতালের রুপার অট্টালিকায় কীসের পালঙ্ক রয়েছে?
(ক) সোনার (খ) রুপার
(গ) তামার (ঘ) পিতলের
৫৪। সুভা ঘর থেকে বের হয়ে নদীতে গিয়ে লুটিয়ে পড়ে কেন?
(ক) নদীর প্রতি রাগে
(খ) কথা বলতে না পারায়
(গ) কলকাতায় যেতে চায় না তাই
(ঘ) প্রতাপের ওপর অভিমান করে
৫৫। সর্বশীর সঙ্গে সাদৃশ্য রয়েছে কার?
(ক) সুহাসিনীর (খ) সুকেশিনীর
(গ) পাঙ্গুলির (ঘ) বাণীকণ্ঠের
৫৬। কখন সুভা শয়নগৃহের দ্বার খুলে ভয়ে ভয়ে মুখ বাড়িয়ে বাইরে তাকিয়ে পূর্ণিমা দেখে?
(ক) রাতে (খ) মধ্যরাতে
(গ) গভীর রাতে (ঘ) সন্ধ্যা বেলায়
৫৭। পূর্ণিমার প্রকৃতির সঙ্গে নিঃসঙ্গতার দিক থেকে সাদৃশ্য রয়েছে?
(ক) প্রতাপের (খ) সুকেশিনীর
(গ) সুভার (ঘ) বাণীকণ্ঠের
৫৮। কাদের একঘরে করে দেওয়ার জনরব শোনা যায়?
(ক) প্রতাপদের (খ) গোঁসাইদের
(গ) মণ্ডলদের (ঘ) বাণীকণ্ঠের
৫৯। গ্রামে বাণীকণ্ঠের কী ছিল?
(ক) বন্ধু (খ) শত্রু
(গ) ছেলে (ঘ) অভাব
৬০। ভাষাবিশিষ্ট জীব কে?
(ক) সর্বশী (খ) পাঙ্গুলি
(গ) প্রতাপ (ঘ) বান্ধবী
৬১। গোঁসাইয়ের ছোট ছেলেটির নাম কী?
(ক) বাণীকণ্ঠ (খ) প্রতাপ
(গ) কাঙালি (ঘ) মনোহর
৬২। লোকটি নিতান্ত অকর্মণ্য। এখানে ‘লোকটি’ বলতে কাকে বোঝানো হয়েছে?
(ক) বাণীকণ্ঠ (খ) মনোহর
(গ) গোঁসাই (ঘ) প্রতাপ
৬৩। শহরের এক-আধটা গৃহসম্পর্কহীন সরকারি বাগানের সঙ্গে কার সাদৃশ্য রয়েছে?
(ক) প্রতাপের (খ) সুকেশিনীর
(গ) বাণীকণ্ঠের (ঘ) মণিকণ্ঠের
৬৪। প্রতাপের প্রধান শখ কী?
(ক) খেলাধুলা করা (খ) ছিপ ফেলে মাছ ধরা
(গ) ঘুরে বেড়ানো (ঘ) গল্প করা
আরো পড়ুন : সুভা গল্পের ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
৬৫। ‘নেত্রপল্লব’ শব্দের অর্থ কী?
(ক) চোখের পাতা (খ) নয়ন
(গ) গাছ (ঘ) হাতের পাতা
৬৬। কখন প্রতাপকে মাছ ধরতে দেখা যায়?
(ক) সকালে (খ) পূর্বাহ্ণে
(গ) মধ্যাহ্নে (ঘ) অপরাহ্ণে
৬৭। প্রতাপের সঙ্গে কার প্রায়শ সাক্ষাৎ হতো?
(ক) সুকেশিনীর (খ) সুহাসিনীর
(গ) সুবর্ণার (ঘ) সুভার
৬৮। মাছ ধরার সময় কেমন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ?
(ক) চালাক (খ) বাক্যহীন
(গ) অলস (ঘ) বাচাল
৬৯। প্রতাপ অতিরিক্ত আদর সংযোগ করে সুভাকে কী বলে ডাকত?
(ক) সু (খ) সুভাষী
(গ) সুহাসি (ঘ) সুনী
৭০। সুভা কোথায় বসে প্রতাপের মাছ ধরা দেখত?
(ক) আমতলায় (খ) জামতলায়
(গ) তেঁতুলতলায় (ঘ) বকুলতলায়
৭১। প্রতাপের জন্য সুভা কী নিয়ে আসত?
(ক) চিঠি (খ) পান
(গ) তামাক (ঘ) হুঁকা
৭২। সুভা মনে মনে কী প্রার্থনা করত?
(ক) খাবার (খ) আদর
(গ) মমতা (ঘ) অলৌকিক ক্ষমতা
৭৩। সুভা জলকুমারী হলে কী করত?
(ক) প্রতাপকে ছিপে মাছ গেঁথে দিত
(খ) অনেকক্ষণ ধরে কথা বলত
(গ) ভালো পোশাক পরিধান করত
(ঘ) একটা মণি প্রতাপের জন্য ঘাটে রেখে দিত
৭৪। যে কথা কয় না, সে যে অনুভব করে এটা সবার মনে হয় না, এ বাক্যে প্রকাশ পেয়েছে-
i. বাকপ্রতিবন্ধীর প্রতি সমাজের মানুষের অবহেলা
ii. যে কথা বলতে পারে না তারও অনুভব শক্তি রয়েছে
iii. নির্বাক প্রাণীর প্রতি মমত্ববোধ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৭৫। সুভা কাকে দেখানোর জন্য জলকুমারী হতে চায়?
(ক) বাণীকণ্ঠকে (খ) মাকে
(গ) বোনকে (ঘ) প্রতাপকে
৭৬। সর্বশী ও পাঙ্গুলি কীসের নাম?
(ক) নদীর (খ) সুভার বোনদের
(গ) গাভীর (ঘ) গ্রামের
উত্তর: ৫৩. ক, ৫৪. গ, ৫৫. গ, ৫৬. গ, ৫৭. গ, ৫৮. ঘ, ৫৯. খ, ৬০. গ, ৬১. খ, ৬২. ঘ, ৬৩. ক, ৬৪. খ, ৬৫. ক, ৬৬. ঘ, ৬৭. ঘ, ৬৮. খ, ৬৯. ক, ৭০. গ, ৭১. খ, ৭২. ঘ, ৭৩. ঘ, ৭৪. ক, ৭৫. ঘ, ৭৬. গ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর