গল্প : সুভা
(গত ২১ ডিসেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭৭। ‘মূক’ শব্দের অর্থ কী?
(ক) অন্ধ (খ) চেহারাহীন
(গ) বোবা (ঘ) অসহায়
৭৮। মেয়ের বোবা হওয়ার পেছনে সুভার মা কার দোষ দেন?
(ক) সুভার (খ) সুভার বাবার
(গ) নিয়তির (ঘ) পূর্বজন্মের
৭৯। কাদের একঘরে করে দেওয়ার জনরব শোনা যায়?
(ক) প্রতাপদের (খ) গোঁসাইদের
(গ) মণ্ডলদের (ঘ) বাণীকণ্ঠের
৮০। বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির আনন্দ- সে কে?
(ক) প্রতাপ (খ) সুভা
(গ) সুকেশিনী (ঘ) বাণীকণ্ঠ
৮১। কিছুদিনের জন্য বাণীকণ্ঠ কোথায় গেল?
(ক) মেয়ের বাড়ি (খ) বোনের বাড়ি
(গ) বিদেশ (ঘ) গ্রামের বাড়ি
৮২। বাণীকণ্ঠ ফিরে এসে সবাইকে নিয়ে কোথায় যাওয়ার কথা বলে?
(ক) গ্রামের বাড়ি (খ) বাংলাদেশ
(গ) বিদেশ (ঘ) কলকাতা
৮৩। প্রতাপ সুভাকে কী পাওয়া গেছে বলে?
(ক) মাছ (খ) বর
(গ) বন্ধু (ঘ) বাড়ি
৮৪। সুভা প্রতাপের দিকে কেমন করে তাকায়?
(ক) নির্জীব জীবের মতো
(খ) মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেভাবে তাকায় সেভাবে
(গ) শিকারি বাঘের দিকে যেভাবে তাকায় সেভাবে
(ঘ) জেলে মাছের দিকে যেভাবে তাকায়
আরো পড়ুন : সুভা গল্পের ২৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
৮৫। সুভা কার পায়ের কাছে বসে কেঁদেছিল?
(ক) প্রতাপের (খ) প্রতিবেশীর
(গ) বাণীকণ্ঠের (ঘ) পাঙ্গুলির
৮৬। সুভা কোন রাতে ঘর থেকে বের হয়ে নদীতটে লুটিয়ে পড়ে?
(ক) তৃতীয়া চতুর্দশী রাতে
(খ) শুক্লাদ্বাদশীর রাতে
(গ) অমবস্যার রাতে
(ঘ) সাধারণ রাতে
৮৭। সুভা ঘর থেকে বের হয়ে কোথায় লুটিয়ে পড়ে?
(ক) গোয়ালঘরে (খ) বাগানে
(গ) তেঁতুলতলায় (ঘ) নদীতটে
৮৮। ‘গণ্ডদেশ’ শব্দের অর্থ কী?
(ক) গাল (খ) নয়ন
(গ) গাছের পাতা (ঘ) হাতের পাতা
৮৯। ‘ঝিল্লিরবপূর্ণ’ অর্থ কী?
(ক) ঝিঁঝিঁ পোকার আওয়াজ (খ) পাতার শব্দ
(গ) পাখির ডাক (ঘ) বিড়ালের ডাক
৯০। কখন সুভা শয়নগৃহের দ্বার খুলে ভয়ে ভয়ে মুখ বাড়িয়ে বাইরে তাকিয়ে পূর্ণিমা দেখে?
(ক) রাতে (খ) মধ্যরাতে
(গ) গভীর পূর্ণিমা রাতে (ঘ) সন্ধ্যা বেলায়
৯১। চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়কে কী বলে?
(ক) শুক্লাদ্বাদশী
(খ) চতুর্দশী
(গ) একাদশী
(ঘ) পূর্ণিমা তিথি
৯২। পূর্ণিমা প্রকৃতির সঙ্গে নিঃসঙ্গতার দিক থেকে সাদৃশ্য রয়েছে?
(ক) প্রতাপের (খ) সুকেশিনীর
(গ) সুভার (ঘ) বাণীকণ্ঠের
৯৩। গ্রামে বাণীকণ্ঠের কী ছিল?
(ক) বন্ধু (খ) শত্রু
(গ) ছেলে (ঘ) অভাব
উত্তর: ৭৭. গ, ৭৮. গ, ৭৯. ঘ, ৮০. খ, ৮১. গ, ৮২. ঘ, ৮৩. খ, ৮৪. খ, ৮৫. গ, ৮৬. খ, ৮৭. ঘ, ৮৮. ক, ৮৯. ক, ৯০. গ, ৯১. ঘ, ৯২. গ, ৯৩. খ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর