মডেল প্রশ্ন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। কোনটি খনিজ সম্পদ?
ক) মাটি খ) সিমেন্ট
গ) নদী ঘ) সিলিকা বালু
২। বাংলাদেশে পাহাড়ি এলাকার পরিমাণ কত?
ক) ১৬ শতাংশ খ) ১০ শতাংশ
গ) ১২ শতাংশ ঘ) ৮ শতাংশ
৩। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে রয়েছে-
i. মৎস্য সম্পদ
ii. বনজ সম্পদ
iii. খনিজ সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৪। দুর্যোগ কত প্রকার?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার
৫। দুর্যোগের ধরন-
i. মানবসৃষ্ট দুর্যোগ
ii. আন্তর্জাতিক দুর্যোগ
iii. প্রাকৃতিক দুর্যোগ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৬। মানুষের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট দুর্যোগ কোনটি?
ক) বন্যা খ) নদীভাঙন
গ) খরা ঘ) মরুকরণ
৭। মেয়েদের অল্প বয়সে বেশি বিয়ে হয়- এমন দেশ কোনটি?
ক) বাংলাদেশ খ) ফ্রান্স
গ) কানাডা ঘ) আমেরিকা
৮। জনসম্পদ সমৃদ্ধ দেশ গঠনে সহায়ক কৌশল হলো-
i. নারী শিক্ষা
ii. ছোট পরিবার
iii. স্বাস্থ্যসেবা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৯। বাংলাদেশের জনসংখ্যা নীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য কয়টি?
ক) ৭টি খ) ৮টি
গ) ৯টি ঘ) ১০টি
১০। মাদকাসক্তির বড় কারণ কোনটি?
ক) বেকারত্ব খ) নিঃসঙ্গতা
গ) অপসংস্কৃতি ঘ) পারিবারিক সমস্যা
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
শাওন ইদানীং বেশির ভাগ সময় বাড়িতে থাকে না। সে বিদ্যালয় ও পথে-ঘাটে উচ্ছৃঙ্খল আচরণ করে।
১১। ওপরের উদ্দীপকে শাওনের সমস্যা কোন ধরনের সমস্যা?
ক) দারিদ্রতা খ) অপসংস্কৃতি
গ) মূল্যবোধের অবক্ষয় ঘ) কিশোর অপরাধ
১২। ওপরের উদ্দীপকের সমস্যাটির ফলে দেখা দেবে-
i. অপরাধপ্রবণতা
ii. সামাজিক অসুবিধা
iii. বাল্যবিবাহ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৩। চাকমাদের প্রধান খাদ্য কী?
ক) আটা খ) আলু
গ) ময়দা ঘ) ভাত
১৪। গারো সমাজে প্রধানত কয়টি দল রয়েছে?
ক) ৫টি খ) ৪টি
গ) ৩টি ঘ) ২টি
১৫। রাখাইন মেয়েরা পরিধান করে-
i. শাড়ি
ii. লুঙ্গি
iii. ব্লাউজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৬। বাংলাদেশের অধিকাংশ মানুষের সামাজিকীকরণ হয় কোন পরিবেশে?
ক) পাহাড়ি খ) গ্রামীণ
গ) জাতীয় ঘ) শহুরে
১৭। শহরের অধিকাংশ মানুষ কোন প্রকৃতির?
ক) উন্নয়নবিমুখ খ) উন্নয়নমুখী
গ) কর্মবিমুখ ঘ) অসামাজিক
১৮। কোথায় একক পরিবার বেশি দেখা যায়?
ক) গ্রামে খ) পাহাড়ে
গ) বস্তিতে ঘ) শহরে
১৯। গণমাধ্যম বলতে বুঝি-
i. টেলিভিশন
ii. চলচ্চিত্র
iii. সংবাদপত্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২০। শহরের অধিকাংশ শিশু কোন পরিবারে বেড়ে ওঠে?
ক) যৌথ পরিবার খ) একক পরিবার
গ) একান্নবর্তী পরিবার ঘ) মাতৃতান্ত্রিক পরিবার
২১। সোমপুর বিহার কোথায় অবস্থিত?
ক) নওগাঁয় খ) রাজশাহীতে
গ) টাঙ্গাইলে ঘ) কুমিল্লায়
২২। দিনাজপুরের কান্তজির মন্দিরে কীসের কাহিনি ফুটে উঠেছে?
ক) মহাভারত খ) রামায়ণ
গ) মনসামঙ্গল ঘ) চর্যাপদ
২৩। বাংলা গদ্যের সূচনা হয় কখন?
ক) আঠারো শতকে খ) বিশ শতকে
গ) উনিশ শতকে ঘ) একুশ শতকে
২৪। বাঙালির প্রথম সাহিত্যকর্মের নিদর্শন কোনটি?
ক) শ্রীকৃষ্ণকীর্তন খ) মনসামঙ্গল
গ) চর্যাপদ ঘ) মহাভারত
২৫। বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র?
ক) একনায়কতান্ত্রিক খ) সমাজতান্ত্রিক
গ) গণতান্ত্রিক ঘ) পুঁজিবাদী
২৬। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় প্রকৃত শাসনক্ষমতা কার হাতে থাকে?
ক) প্রধানমন্ত্রী খ) বিচারপতি
গ) রাষ্ট্রপতি ঘ) স্পিকার
২৭। গণতন্ত্র বলতে কী বোঝায়?
ক) মন্ত্রীদের শাসন খ) জনগণের শাসন
গ) শিক্ষিতদের শাসন ঘ) ধনীদের শাসন
২৮। বাংলাদেশের সরকারব্যবস্থার বৈশিষ্ট্য হলো-
i. গণতান্ত্রিক রাষ্ট্র
ii. মন্ত্রিপরিষদ শাসিত সরকার
iii. আমলাদের শাসন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২৯। গণপরিষদের প্রথম অধিবেশন বসে কত তারিখে?
ক) ১৬ ডিসেম্বর খ) ১৭ এপ্রিল
গ) ৩০ অক্টোবর ঘ) ১০ এপ্রিল
৩০। রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?
ক) রাজনৈতিক খ) সামাজিক
গ) অর্থনৈতিক ঘ) সেবামূলক
উত্তর: ১. ঘ, ২. খ, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. ঘ, ৭. ক, ৮. গ, ৯. ক, ১০. গ, ১১. ঘ, ১২. ক, ১৩. ঘ, ১৪. ক, ১৫. ক, ১৬. খ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. ঘ, ২০. খ, ২১. ক, ২২. খ, ২৩. গ, ২৪. গ, ২৫. গ, ২৬. ক, ২৭. খ, ২৮. ক, ২৯. ঘ, ৩০. গ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর