গল্প : সুভা
(গত ২৭ ডিসেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১০৪। সুভা নিজেকে অনুভব করতে পারছে। কারণ-
i. তার বয়স বাড়ছে
ii. সে নিজের পরিবর্তন বুঝতে পারছে
iii. তার শরীরের সঙ্গে তার চেতনারও পরিবর্তন ঘটেছে
নিচের কোনটি ঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১০৫। ‘লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে।’ এ বাক্যের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে-
i. কন্যাদায়গ্রস্ত পিতার অবস্থা
ii. সমাজের মানুষের চিন্তা-চেতনা
iii. সুভার মায়ের দুশ্চিন্তা
নিচের কোনটি ঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
আরো পড়ুন : সুভা গল্পের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
১০৬। সুভা নদীতটে যায়, কারণ-
i. নদী তার ছোটবেলার সঙ্গী
ii. নদীর নীরবতার সঙ্গে তার নীরবতা মিশে একাকার হয়ে যায়
iii. নদীর শূন্যতার মধ্যে নিজের নির্বাক দুঃখগুলো মিশাতে পারে
নিচের কোনটি ঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১০৭। সুভার সঙ্গে নিচের কোনটির সাদৃশ্য রয়েছে?
i. প্রকৃতির
ii. নদীর
iii. প্রতাপের
নিচের কোনটি ঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ১০৪. ঘ, ১০৫. ক, ১০৬. ঘ, ১০৭. ক।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর