প্রথম অধ্যায় : আকাইদ ও নৈতিক জীবন
(গত ১১ জানুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৯। হারামকে হালাল মনে করা কী?
ক. শিরক খ. কুফর
গ. নিফাক ঘ. ফাসিক
৫০। ‘আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত’ কোন সুরার আয়াত?
ক. সুরা বাকারা খ. সুরা আল-ইমরান
গ. সুরা মুমিনুন ঘ. সুরা জিলজাল
৫১। আখিরাতে সিরাত কীভাবে প্রশস্ত হবে?
ক. আল্লাহর নির্দেশে
খ. রাসুল (সা.)-এর নির্দেশে
গ. নেককারদের আমল অনুসারে
ঘ. মুমিনের আদেশে
৫২। কাদের প্রতি আল্লাহতায়ালা খুবই অসন্তুষ্ট?
ক. কাফিরদের খ. মুশরিকদের
গ. মুনাফিকদের ঘ. মুরতাদদের
নিচের উদ্দীপকটি পড়ে ৫৩ ও ৫৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
একদা রাকিব সাহেব মাজারে সিজদা করতে গেলে খাদেম তাকে বাধা দেন।
৫৩। রাকিব সাহেবের এ রূপ কাজের প্রবণতা ইসলামের দৃষ্টিতে-
i. অমার্জনীয় অপরাধ ii. মানবতার অমর্যাদা
iii. তওবার অযোগ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৪। খাদেম রাকিব সাহেবকে বাধা দিয়ে-
ক. ঈমানি দায়িত্ব পালন করেছেন
খ. কুফর থেকে বাঁচিয়েছেন
গ. মাজারের মর্যাদা ক্ষুণ্ন করেছেন
ঘ. নিফাক থেকে বাঁচিয়েছেন
উত্তর: ৪৯. খ, ৫০. গ, ৫১. গ, ৫২. খ, ৫৩. ক, ৫৪.ক।
লেখক : সিনিয়র শিক্ষক
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
কবীর