প্রবন্ধ : মানুষ মুহম্মদ (স.)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধটির লেখকের নাম কী?
ক. কাজী নজরুল ইসলাম
খ. মোহাম্মদ ওয়াজেদ আলী
গ. মুনীর চৌধুরী
ঘ. সিকান্দার আবু জাফর
২। ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. ছোটদের হযরত মুহম্মদ
খ. সৈয়দ আহমদ
গ. মহানবীর জীবনকাহিনী
ঘ. মরু ভাস্কর
৩। হজরত মুহাম্মদ (সা.)-এর মৃত্যুসংবাদ হজরত ওমর (রা.) কীভাবে গ্রহণ করেছিলেন?
ক. কান্নায় ভেঙে পড়ে
খ. উত্তেজিতভাবে
গ. সহজভাবে
ঘ. স্বাভাবিকভাবে
৪। ‘স্থিতধী’ শব্দের অর্থ কী?
ক. গভীর জ্ঞানসম্পন্ন
খ. কুট বুদ্ধিসম্পন্ন
গ. স্থির বুদ্ধিসম্পন্ন
ঘ. অল্প বুদ্ধিসম্পন্ন
৫। কে শেষ পর্যন্ত হজরতের মৃত্যুশয্যার পাশে ছিলেন?
ক. হজরত ফাতিমা (রা.)
খ. হজরত আলী (রা.)
গ. হজরত আবু বকর (রা.)
ঘ. হজরত ওমর (রা.)
৬। ‘এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো।’ এ প্রার্থনা কাদের জন্য?
ক. পৃথিবীর সব পথভ্রষ্ট মানুষের জন্য
খ. হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর প্রস্তর নিক্ষেপকারী মক্কার পৌত্তলিকদের জন্য
গ. তায়েফে মুহাম্মদ (সা.)-এর ওপর অত্যাচারীদের জন্য
ঘ. মদিনাবাসীদের জন্য
৭। ‘রাহী’ শব্দের অর্থ কী?
ক. সাথী খ. মুসাফির
গ. পথপ্রদর্শক ঘ. বন্ধু
৮। তায়েফ কোথায় অবস্থিত?
ক. মদিনায়
খ. সৌদি আরবের দক্ষিণাঞ্চলে
গ. সাফা ও মারওয়া পাহাড়ের কাছে
ঘ. ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে
৯। ‘তায়েফ’ সৌদি আরবের কোন দিকে অবস্থিত?
ক. উত্তরে খ. পূর্বে
গ. দক্ষিণে ঘ. পশ্চিমে
আরো পড়ুন : আম আটিঁর ভেঁপু গল্পের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
১০। ‘আল আমিন’ কথাটির অর্থ কী?
ক. মিথ্যাবাদী খ. সত্যবাদী
গ. শেষ পয়গম্বর ঘ. বিশ্বাসী
১১। ইসলাম প্রচার করতে গিয়ে হজরত মুহাম্মদ (সা.) কোথায় ভীষণ পরীক্ষার সম্মুখীন হন?
ক. মক্কায় খ. মদিনায়
গ. কুফায় ঘ. তায়েফে
১২। ‘লোষ্ট্রাঘাত’ শব্দটির অর্থ কী?
ক. স্বার্থত্যাগ
খ. লাঠির আঘাত
গ. দেহত্যাগ
ঘ. ঢিলের আঘাত
১৩। ছাগীদুগ্ধ দিয়ে কে হজরত মুহাম্মদ (সা.)-এর তৃষ্ণা দূর করেন?
ক. খাদিজা খ. আয়েশা
গ. উম্মে মা’বদ ঘ. আবু মা’বদ
১৪। হজরত মুহাম্মদ (সা.)-এর বক্তব্যের মাঝখানে কে তাকে প্রশ্ন করে বাধা সৃষ্টি করেছিল?
ক. খঞ্জ খ. পঙ্গু ব্যক্তি
গ. বধির ব্যক্তি ঘ. অন্ধ ব্যক্তি
১৫। কোন যুদ্ধে হজরত মুহাম্মদ (সা.)-এর পরাজয়ের মিথ্যা সংবাদ শোনা গিয়েছিল?
ক. বদরের যুদ্ধে
খ. ওহুদের যুদ্ধে
গ. আহজাবের যুদ্ধে
ঘ. খয়বরের যুদ্ধে
১৬। হজরতের সচেতন মনে মুহূর্তের জন্যও স্থান লাভ করেনি কোনটি?
ক. অর্থচিন্তা
খ. বংশ গৌরব
গ. নিদারুণ মনোকষ্ট
ঘ. প্রেম ও করুণা
১৭। কোনটির সাধনায় রাসুলের চরিত্র মধুময় হয়ে উঠেছিল?
ক. ধর্মের খ. ন্যায়ের
গ. সত্যের ঘ. সুশাসনের
১৮। হজরত মুহাম্মদ (সা.) মক্কা ছেড়ে মদিনায় গেলেন কেন?
ক. মদিনাবাসীর নিমন্ত্রণ রক্ষার্থে
খ. সাহাবিদের সাথে দেখা করার জন্য
গ. মদিনাবাসীর মাঝে ইসলামের দাওয়াত প্রচার করার জন্য
ঘ. মক্কাবাসীর নির্যাতন সহ্য করতে না পেরে
উত্তর: ১. খ, ২. ঘ, ৩. খ, ৪. গ, ৫. গ, ৬. খ, ৭. খ, ৮. খ, ৯. গ, ১০. ঘ, ১১. ঘ, ১২. ঘ, ১৩. গ, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. খ, ১৭. গ, ১৮. ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর