গল্প : নিমগাছ
(গত ২৮ জানুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪। বনফুল কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৮৯৭ সালে
খ) ১৮৯৮ সালে
গ) ১৮৯৯ সালে
ঘ) ১৯৯০ সালে
৫। ‘নিমের হাওয়া ভালো’ কারা বলেন?
ক) জ্ঞানীরা খ) মূর্খরা
গ) বিজ্ঞরা ঘ) রোগীরা
৬। কে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিমগাছের দিকে?
ক) কবি খ) লেখক
গ) কবিরাজ ঘ) লক্ষ্মীবউ
৭। একঝাঁক কী নেমে এসেছে নীল আকাশ থেকে?
ক) তারা খ) নক্ষত্র
গ) ফুল ঘ) পরী
৮। কার ইচ্ছে করতে লাগল লোকটার সঙ্গে চলে যেতে?
ক) কবির খ) নিমগাছটির
গ) বনফুলের ঘ) লক্ষ্মীবউটির
৯। বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যে কে দাঁড়িয়ে রইল?
ক) লক্ষ্মীবউ খ) কবি
গ) নিমগাছ ঘ) লেখক
১০। নিমগাছের ফুলকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক) নক্ষত্র খ) তারা
গ) চাঁদ ঘ) আকাশ
১১। নিমগাছের অবস্থান বাড়ির কোন দিকে?
ক) সামনে খ) পেছনে
গ) ডানে ঘ) বামে
১২। ‘নিমগাছ’ গল্পের ম্যাজিক লাইন কোনটি?
ক) প্রথম লাইন খ) মাঝের লাইন
গ) শেষ লাইন ঘ) দ্বিতীয় লাইন
১৩। ‘ছাল’ শব্দের অর্থ কী?
ক) বাকল খ) কাণ্ড
গ) পাতা ঘ) ফল
১৪। ‘নিমগাছ’ গল্পটি বনফুলের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
ক) বনফুলের গল্প খ) বিন্দুবিসর্গ
গ) দূরবীণ ঘ) অদৃশ্যলোক
আরো পড়ুন : নিম গাছ গল্পের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
১৫। ‘অদৃশ্যলোক’ গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
ক) ১৯৪৭ সালে
খ) ১৯৪৮ সালে
গ) ১৯৪৯ সালে
ঘ) ১৯৫০ সালে
১৬। কেউ নিমগাছটিকে কী করে না?
ক) ভালোবাসে না খ) ঘৃণা করে না
গ) যত্ন নেয় না ঘ) রোপণ করে না
১৭। ‘নিমগাছ’ বনফুল রচিত কোন ধরনের গল্প?
ক) ব্যঞ্জনাধর্মী খ) প্রতীকী
গ) আখ্যানমূলক ঘ) প্রেমমূলক
১৮। নিমগাছের সৌন্দর্যে হঠাৎ কাকে ভালো লাগে?
ক) লক্ষ্মীবউকে
খ) কবিরাজকে
গ) কবিকে
ঘ) লোককে
১৯। নিমগাছের অবস্থান আবর্জনার মধ্যে কেন?
ক) আবর্জনা গাছের জন্য উপকারী
খ) যত্নের অভাব
গ) নিমগাছ অপকারী বলে
ঘ) এর বাজার দর নেই বলে
২০। ‘নিমগাছ’ গল্পে কবি বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) যিনি কবিতা লেখেন
খ) যিনি সৌন্দর্যের পূজারি
গ) গাছটির উপকারিতা
ঘ) মুক্তির দূত
২১। কবিকে নিমগাছের ভালো লাগলো কেন?
ক) ভালো কবিতা লেখার জন্য
খ) নিমগাছের প্রশংসা করার জন্য
গ) গাছের যত্ন নেওয়ার জন্য
ঘ) কবিতা শোনানোর জন্য
২২। ‘নিমগাছ’ গল্পে নিমপাতা খাওয়ার ক্ষেত্রে কোন সবজির নাম সমর্থনযোগ্য?
ক) লাউ খ) বেগুন
গ) শসা ঘ) শিম
২৩। ‘সেলিনা কোনো কাজে অব্যর্থ হয় না’- ‘অব্যর্থ’ শব্দটি ‘নিমগাছ’ গল্পে কী অর্থে ব্যবহার করা হয়েছে?
ক) ব্যর্থ
খ) বিফল
গ) যা বিফল হবে না
ঘ) অবশ্যই ব্যর্থ হবে
২৪। ‘নিমের হাওয়া ভালো, থাক, কেটো না।’- এখানে ‘ভালো’ শব্দটি নিচের কোনটিকে সমর্থন করে?
ক) উপকারী জিনিস
খ) অর্থকরী জিনিস
গ) স্বাস্থ্যের জন্য উপকারী
ঘ) প্রশান্তির জিনিস
২৫। ‘চর্মরোগের অব্যর্থ মহৌষধ’- ‘নিমগাছ’ গল্পে ব্যবহৃত এ বাক্যটি নিচের কোন উক্তিটির ক্ষেত্রে সাদৃশ্যপূর্ণ?
ক) যেকোনো রোগের উপকারী
খ) চর্মরোগের জন্য প্রযোজ্য
গ) চর্মরোগের জন্য উপকারী
ঘ) চর্মরোগ অবশ্যই সারাবে
উত্তর: ৪। গ, ৫। গ, ৬। ক, ৭। খ, ৮। খ, ৯। গ, ১০। ক, ১১। খ, ১২। গ, ১৩। ক, ১৪। ঘ, ১৫। ক, ১৬। গ, ১৭। খ, ১৮। গ, ১৯। খ, ২০। খ, ২১। খ, ২২। খ, ২৩। গ, ২৪। গ, ২৫। ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর