পঞ্চম অধ্যায় : রাসায়নিক বন্ধন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। কোনটি সমযোজী যৌগ?
(ক) HCl (খ) CaCl2
(গ) Al2O3 (ঘ) MgO
২। কোনটির জলীয় দ্রবণ বিদ্যুৎ অপরিবাহী?
(ক) তুঁতে (খ) চিনি
(গ) অ্যামোনিয়া (ঘ) ভিনেগার
৩। CaH2-এ কোন ধরনের বন্ধন বিদ্যমান?
(ক) আয়নিক (খ) সমযোজী
(গ) সন্নিবেশ (ঘ) ধাতব
৪। কোনটির জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী?
(ক) চিনির (খ) গ্লুকোজের
(গ) ইউরিয়ার (ঘ) তুঁতের
৫। কোনটি তড়িৎ পরিবহন করে না?
(ক) অ্যালুমিনিয়াম
(খ) সিলভার
(গ) গ্রাফাইট
(ঘ) ডায়মন্ড
৬। কোন মৌলটির যোজনী ইলেকট্রন বেশি?
(ক) F (খ) Na
(গ) O (ঘ) Li
৭। সিলিকন ডাই-অক্সাইডে সিলিকনের যোজনী কত?
(ক) ১ (খ) ২
(গ) ৩ (ঘ) ৪
৮। নিচের কোনটি একযোজী যৌগমূলক?
(ক) ফসফেট
(খ) কার্বনেট
(গ) সালফেট
(ঘ) হাইড্রোজেন কার্বনেট
৯। সোডিয়াম কার্বনেট যৌগে কয়টি পরমাণু উপস্থিত?
(ক) ৬টি (খ) ৭টি
(গ) ৮টি (ঘ) ৯টি
১০। বন্ধন গঠনের সময় ইলেকট্রন বর্জনের মাধ্যমে নিচের কোনটি দুইয়ের নিয়ম পালন করে?
(ক) হাইড্রোজেন (খ) বোরন
(গ) লিথিয়াম (ঘ) হিলিয়াম
আরো পড়ুন : পর্যায় সারণি অধ্যায়ের ১২টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, এসএসসি পরীক্ষার রসায়ন
১১। নিচের কোনটিতে সব পরমাণুর ইলেকট্রন কাঠামো একই?
(ক) LiCl (খ) Na2O
(গ) MgCl2 (ঘ) CaO
১২। সমযোজী যৌগকে বাষ্পে পরিণত করার সময় কোন বন্ধন ছিন্ন করতে হয়?
(ক) সমযোজী পাই বন্ধন
(খ) ভ্যানডার ওয়ালস বন্ধন
(গ) ডাইপোল বন্ধন
(ঘ) সমযোজী সিগমা বন্ধন
১৩। নিচের কোন যৌগটি পোলার ধরনের?
(ক) পেট্রল (খ) বেনজিন
(গ) ইথার (ঘ) অ্যালকোহল
১৪। ইলেকট্রনীয় পরিবাহী নিচের কোনটি?
(ক) ক্ষার দ্রবণ
(খ) অ্যাসিড দ্রবণ
(গ) গ্রাফাইট
(ঘ) NaCl দ্রবণ
১৫। গ্রাফাইটের গাঠনিক একক কোষগুলোর আকৃতি কীরূপ?
(ক) চতুর্ভুজাকার
(খ) চতুস্তলকীয়
(গ) ষড়ভুজাকার
(ঘ) সমতলাকার
১৬। কপার তার কোনটির জন্য বিদ্যুৎ সুপরিবাহী?
(ক) মুক্ত ইলেকট্রন
(খ) ধনাত্মক আধান
(গ) কঠিন
(ঘ) আয়নিক যৌগ
১৭। নিচের কোন যৌগে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে?
(i) BF3
(ii) Al2O3
(iii) BeCl2
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
১৮। Cl2 এ-
(i) সমযোজী বন্ধন বিদ্যমান
(ii) উভয় পরমাণু দুটি করে ইলেকট্রন শেয়ার করে
(iii) উভয় পরমাণু আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৯। তৃতীয় পর্যায়ের গ্রুপ-১৬-এর মৌলটি গঠন করে-
(i) আয়নিক বন্ধন
(ii) সমযোজী বন্ধন
(iii) ধাতব বন্ধন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
২০। NH2Cl যৌগে কী ধরনের বন্ধন বিদ্যমান?
(i) সমযোজী বন্ধন
(ii) আয়নিক বন্ধন
(iii) সন্নিবেশ সমযোজী বন্ধন
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ১. ক, ২. খ, ৩. ক, ৪. ঘ, ৫. ঘ, ৬. ক, ৭. ঘ, ৮. ঘ, ৯. ক, ১০. গ, ১১. খ, ১২. খ, ১৩. ঘ, ১৪. গ, ১৫. গ, ১৬. ক, ১৭. গ, ১৮. খ, ১৯. ক, ২০. ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর