বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে বাংলাদেশি শিক্ষার্থীদের অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১ মার্চ পর্যন্ত এবং ফি পরিশোধ করা যাবে ২ মার্চ পর্যন্ত।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত ‘২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জাতীয় নীতিমালা’ অনুযায়ী বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে এমবিবিএস ও বিডিএস কোর্সে বাংলাদেশি শিক্ষার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আরো পড়ুন : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃত্তিসহ এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি তথ্য
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। অনলাইনে আবেদন ফরম পূরণ করার সময় বিস্তারিত নির্দেশাবলি ভালোভাবে পড়ে, বুঝে, নির্দেশনা অনুযায়ী সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। আবেদন ফি ৩০০ টাকা। ফি শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল প্রতিষ্ঠানে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য সরকার নির্ধারিত ফি প্রযোজ্য হবে। কোনো অবস্থাতেই সরকারের নির্ধারিত ফির অতিরিক্ত আদায় করা যাবে না। বেসরকারি মেডিকেল কলেজে ছাত্রছাত্রী ভর্তিসহ সব ক্ষেত্রে এমবিবিএস ও বিডিএস কোর্সের যাবতীয় ফি ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে।
কবীর