চতুর্থ অধ্যায় : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা
(গত ১১ ফেব্রুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২১। আধুনিক রাষ্ট্রব্যবস্থা কোন ধরনের?
ক) সামরিক খ) অগণতান্ত্রিক
গ) স্বৈরাচারী ঘ) কল্যাণমূলক
২২। কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য কয়টি?
ক) ৩টি খ) ৪টি
গ) ৫টি ঘ) ৬টি
২৩। সচ্ছলদের ওপর উচ্চহারে কর ধার্য করে কোন ধরনের রাষ্ট্র?
ক) সামরিক রাষ্ট্র খ) অগণতান্ত্রিক রাষ্ট্র
গ) কল্যাণমূলক রাষ্ট্র ঘ) স্বৈরাচারী রাষ্ট্র
২৪। রাজতন্ত্রের ধরন-
i. নির্বাচিত
ii. নিরঙ্কুশ
iii. নিয়মতান্ত্রিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২৫। কল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ হলো-
i. বাংলাদেশ
ii. ডেনমার্ক
iii. সুইডেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২৬। যুক্তরাষ্ট্রে কোন ধরনের সরকার প্রচলিত?
ক) রাষ্ট্রপতি শাসিত সরকার
খ) সংসদীয় সরকার
গ) সমাজতান্ত্রিক সরকার
ঘ) একনায়কতান্ত্রিক সরকার
২৭। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়-
i. জনগণের স্বরূপ
ii. রাষ্ট্রের স্বরূপ
iii. সরকারের প্রকৃতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
উত্তর: ২১. ঘ, ২২. খ, ২৩. গ, ২৪. খ, ২৫. খ, ২৬. ক, ২৭. খ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর