দ্বিতীয় অধ্যায় : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
(গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকের আলোকে ১২৯ ও ১৩০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রহিম সাহেব ঢাকায় অবস্থিত তার অফিসের বিভিন্ন শাখায় তথ্য আদান-প্রদানের জন্য কয়েকটি কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করলেন। এখন ডেটার গতি বৃদ্ধির জন্য তিনি কমিউনিকেশনের মাধ্যম পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।
১২৯. ওপরের উদ্দীপকের ক্ষেত্রে নেটওয়ার্ক নিচের কোনটি?
ক. PAN খ. LAN
গ. MAN ঘ. WAN
১৩০. জামাল সাহেবের সিদ্ধান্তের ফলাফল কী হবে?
ক. বাস্তবায়ন খরচ হ্রাস পাবে
খ. ব্যান্ডউইথ বৃদ্ধি পাবে
গ. বেশি শক্তি ব্যবহৃত হবে
ঘ. প্রতিস্থাপন সহজ হবে
১৩১. কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলে transmission delay time বৃদ্ধি পায়-
i. বাস টপোলজিতে
ii. স্টার টপোলজিতে
iii. রিং টপোলজিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩২. LAN-এর টপোলজি সাধারণত হয়ে থাকে-
i. বাস
ii. স্টার
iii. রিং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ১৩৩ ও ১৩৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
ব্রাদার্স কোম্পানির অফিস রুমে থাকা ল্যাপটপগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়।
১৩৩. ওপরের উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্ক হবে নিচের কোনটি?
ক. WPAN খ. WLAN
গ. WMAN ঘ. WWAN
১৩৪. ওপরের উদ্দীপকের নেটওয়ার্কটির ল্যাপটপগুলো সংযুক্ত-
i. ক্যাবলের মাধ্যমে
ii. ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে
iii. ওয়াইফাইয়ের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩৫. একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস কম্পিউটারের সঙ্গে একাধিক কম্পিউটার সংযুক্ত হওয়ার সংগঠনের নাম কী?
ক. বাস টপোলজি
খ. স্টার টপোলজি
গ. রিং টপোলজি
ঘ. মেশ টপোলজি
১৩৬. কোন ব্যবস্থায় কোনো কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভার থাকে না?
ক. বাস টপোলজিতে খ. স্টার টপোলজিতে
গ. রিং টপোলজিতে ঘ. মেশ টপোলজিতে
উত্তর: ১২৯. গ, ১৩০.খ, ১৩১. খ, ১৩২.ঘ, ১৩৩. খ, ১৩৪.গ, ১৩৫. খ, ১৩৬. গ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর