দ্বিতীয় অধ্যায় : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
(গত ১৭ ফেব্রুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩৭. বাস টপোলজির ক্ষেত্রে প্রযোজ্য-
i. একই ধরনের নেটওয়ার্কে ভিন্ন ধরনের ক্যাবল ব্যবহৃত হয়
ii. সার্ভার কম্পিউটার প্রয়োজন নেই
iii. কোনো কম্পিউটার নষ্ট হলে নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটারের সমস্যা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩৮. রিং সংগঠনের অসুবিধা হলো-
i. এ নেটওয়ার্কের আওতায় কোনো কম্পিউটার ট্রান্সমিশন করতে অপারগ হলে পুরো সংগঠন অচল হয়ে যায়
ii. এ নেটওয়ার্কে নতুন কম্পিউটার যোগ করতে হলে রিং ভেঙে নতুন সংগঠন তৈরি করতে হয়
iii. এ নেটওয়ার্ক যত বড় হয় তথ্য পারাপারের গতি তত কম হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ১৩৯ ও ১৪০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
গনি সাহেব তার অফিসে ২০টি কম্পিউটারকে একটি কেন্দ্রীয় যন্ত্রের মাধ্যমে সংযুক্ত করে নেটওয়ার্ক তৈরি করেন। একদিন সেই কেন্দ্রীয় যন্ত্রের সমস্যা হওয়ায় সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ল।
১৩৯. ওপরের উদ্দীপকে কোন ধরনের টপোলজিতে কম্পিউটারগুলো যুক্ত?
ক. বাস খ. স্টার
গ. রিং ঘ. মেশ
১৪০. ওপরের উদ্দীপকের কেন্দ্রীয় যন্ত্রটি হতে পারে-
i. হাব ii. সুইচ iii. মডেম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪১. রিং টপোলজিতে-
i. প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান
ii. কেন্দ্রীয় সার্ভারের প্রয়োজন হয়
iii. সমস্যা চিহ্নিতকরণ বেশ জটিল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪২. স্টার টপোলজিতে-
i. কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে
ii. সংকেত প্রবাহ দ্বিমুখী হয়
iii. অপেক্ষাকৃত দ্রুতগতিতে ডেটা আদান-প্রদান হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ১৩৭. ক, ১৩৮. ঘ, ১৩৯. খ, ১৪০. ক, ১৪১. খ, ১৪২. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর