ভ্রমণকাহিনি : প্রবাস বন্ধু
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ‘তম্বী’ শব্দের অর্থ কী?
(ক) বড় দেহ (খ) ক্ষীণ দেহ
(গ) তিরস্কার (ঘ) পুনরায়
২। আবদুর রহমানকে লেখক নরদানব বলেছেন কেন?
(ক) আচরণের জন্য
(খ) শারীরিক গঠনের জন্য
(গ) বেশি রান্নার জন্য
(ঘ) বেশি খাওয়ার জন্য
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
শীতের ছুটিতে জেরিন সিলেটের জাফলং বেড়াতে যায়। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি ঝর্ণা, নদী সবকিছু তাকে গভীরভাবে আকর্ষণ করে। সার্বিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে বাবাকে বলে, ‘এখানে আমাদের একটা বাড়ি বানিয়ে দেবে?’
৩। ওপরের উদ্দীপকের জেরিনের সঙ্গে গল্পের লেখকের চাওয়া একসূত্রে বাঁধা নয়, কারণ লেখক পানশির যেতে চেয়েছিলেন-
(ক) অবকাশ যাপনের জন্য
(খ) বিনোদনের জন্য
(গ) জীবন বাঁচাতে
(ঘ) সৌন্দর্য উপভোগের জন্য
৪। ওপরের উদ্দীপকের জাফলংয়ের সঙ্গে ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির পানশিরের বিপরীত চিত্র খুঁজে পাওয়া যায়-
(i) প্রাকৃতিক-সৌন্দর্যে
(ii) ঋতু-বৈচিত্র্যে
(iii) জীবন-যাত্রায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
৫। সৈয়দ মুজতবা আলী কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
(ক) ১৯০৩ খ্রিষ্টাব্দে (খ) ১৯০৪ খ্রিষ্টাব্দে
(গ) ১৯০৯ খ্রিষ্টাব্দে (ঘ) ১৯১৩ খ্রিষ্টাব্দে
৬। করিমগঞ্জ কোথায় অবস্থিত?
(ক) ঢাকায় (খ) আসামে
(গ) আফগানিস্তানে (ঘ) কলকাতায়
৭। সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায়?
(ক) আসামের করিমগঞ্জে
(খ) কলকাতার বেলাহাটিতে
(গ) বাংলাদেশের শিবপুরে
(ঘ) বাংলাদেশের মৌলভীবাজারে
৮। সৈয়দ মুজতবা আলী কাবুলের কোন কলেজে অধ্যাপনা করতেন?
(ক) কৃষি বিজ্ঞান কলেজে
(খ) ভূমি বিজ্ঞান কলেজে
(গ) রেশম বিজ্ঞান কলেজে
(ঘ) ভাষা বিজ্ঞান কলেজে
৯। সৈয়দ মুজতবা আলী পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লিখলে তাকে কী করতে হয়?
(ক) জেলে যেতে হয়
(খ) পালিয়ে যেতে হয়
(গ) চাকরি ছাড়তে হয়
(ঘ) আন্দোলন করতে হয়
আরো পড়ুন : প্রবাস বন্ধু ভ্রমণকাহিনির ২০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
১০। নিচের কোন গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচিত?
(ক) মাধবিলতা (খ) শেষের কবিতা
(গ) চাচা কাহিনী (ঘ) নূর ইসলাম
১১। পঞ্চতন্ত্র কার রচনা?
(ক) সৈয়দ মুজতবা আলীর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুরের
(গ) প্রমথ চৌধুরীর
(ঘ) কাজী মোতাহার হোসেনের
১২। সৈয়দ মুজতবা আলী কোথায় মারা যান?
(ক) কলকাতায় (খ) আসামে
(গ) আসানসোলে (ঘ) ঢাকায়
১৩। সৈয়দ মুজতবা আলী কত সালে মৃত্যুবরণ করেন?
(ক) ১৯৭৪ সালে (খ) ১৯৭৬ সালে
(গ) ১৯৯৯ সালে (ঘ) ২০০১ সালে
১৪। কাবুল থেকে আড়াই মাইল দূরের গ্রামের নাম কী?
(ক) খাজামোল্লা (খ) পানশির
(গ) হরফনমোল্লা (ঘ) ওরভেয়া
১৫। জিরার কে?
(ক) লেখক (খ) ব্যবসায়ী
(গ) মন্ত্রী (ঘ) অধ্যক্ষ
১৬। ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে ফরাসি জাতের লোক কে?
(ক) আবদুর রহমান
(খ) অধ্যক্ষ জিরার
(গ) লেখকের চাকর
(ঘ) কাবুলের মন্ত্রী
১৭। কে কায়দা মাফিক আবদুর রহমানকে আলাপ করিয়ে দেয়?
(ক) মুজতবা আলী (খ) হরফন মৌলা
(গ) জিরার সাহেব (ঘ) খাজামোল্লা
১৮। আবদুর রহমান কার চাকর?
(ক) লেখকের
(খ) অধ্যক্ষ কিরারের
(গ) আমীর আলীর
(ঘ) মন্ত্রী সাহেবের
উত্তর: ১. গ, ২. খ, ৩. গ, ৪. গ, ৫. খ, ৬. খ, ৭. ঘ, ৮. ক, ৯.গ, ১০. গ, ১১. ক, ১২. ঘ, ১৩. ক, ১৪. ক, ১৫. ঘ, ১৬. খ, ১৭. গ, ১৮. ক।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর