পঞ্চম অধ্যায়: সংবিধান
(গত ১৮ ফেব্রুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৮। ক্রমবিবর্তনের মাধ্যমে কোন দেশের সংবিধান গড়ে উঠেছে?
ক) যুক্তরাষ্ট্র খ) যুক্তরাজ্য
গ) রাশিয়া ঘ) ভারত
১৯। রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল কোনটি?
ক) অধ্যাদেশ খ) প্রথা
গ) আইন ঘ) সংবিধান
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
অর্পা তার জন্মদিনে নানার কাছ থেকে একটি বিশেষ গ্রন্থ উপহার পেল। সে পরে জানতে পারল এই গ্রন্থের আলোকে বাংলাদেশ পরিচালিত হচ্ছে।
২০। অর্পা তার দাদার কাছ থেকে কোন গ্রন্থ পেয়েছে?
ক) পৌরনীতি খ) রাষ্ট্রবিজ্ঞান
গ) সংবিধান ঘ) ইতিহাস
আরো পড়ুন : সংবিধান অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এসএসসি পরীক্ষার পৌরনীতি ও নাগরিকতা
২১। ওই গ্রন্থ পাঠ করলে জানা যাবে-
i. জনগণ ও সরকার সম্পর্কে
ii. শাসন ও বিচার বিভাগের গঠন সম্পর্কে
iii. জনগণের অধিকার ও কর্তব্য সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২২। সহজে পরিবর্তন করা যায়, এমন সংবিধান হলো-
i. অলিখিত
ii. লিখিত
iii. নমনীয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২৩। বাংলাদেশে সংসদীয় ব্যবস্থার পুনঃপ্রবর্তন হয় কততম সংশোধনীর মাধ্যমে?
ক) একাদশ সংশোধনী খ) দ্বাদশ সংশোধনী
গ) ত্রয়োদশ সংশোধনী ঘ) চতুর্দশ সংশোধনী
উত্তর: ১৮. খ, ১৯. ঘ, ২০. গ, ২১. ঘ, ২২. ক, ২৩. খ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর