দ্বিতীয় অধ্যায় : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
(গত ১৯ ফেব্রুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৪৩. মেশ টপোলজির ক্ষেত্রে প্রযোজ্য-
i. কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয়
ii. n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে (n-1)টি সংযোগের প্রয়োজন হয়
iii. এটি ব্যয়বহুল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪৪. হাইব্রিড টপোলজি যে সকল নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি হতে পারে-
i. বাস
ii. স্টার
iii. মেশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ১৪৫ ও ১৪৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রাসেল তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তার থেকে কিছু দূরে অবস্থিত অফিসারও একই সঙ্গে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন। রাসেলের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে বিদেশে অবস্থানরত একজন কর্মকর্তার সাথে কথা বললেন।
১৪৫. ওপরের উদ্দীপকে কম্পিউটারের নেটওয়ার্কের ধরন হচ্ছে—
i. LAN
ii. MAN
iii. WAN
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪৬. উদ্দীপকের ব্যবস্থায় নিচের কোনটি সম্ভব?
i. ক্ষুদ্র ডিভাইসে অধিক সেবা দেওয়া সম্ভব
ii. গ্রাহকদের সঙ্গে সহজে যোগাযোগ করা সম্ভব
iii. ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ কার্যক্রম করা সম্ভব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪৭. ক্লাউড কম্পিউটিং একটি-
i. ইন্টারনেটভিত্তিক সার্ভিস
ii. নেটওয়ার্ক টপোলজি
iii. ব্যবসায়িক মডেল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪৮. ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে-
i. ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সেবা প্রদান করা যায়
ii. ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী রিসোর্স ব্যবহার করা যায়
iii. ব্যবহার যাই হোক ব্যয় নির্দিষ্ট থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ১৪৩. গ, ১৪৪. ঘ, ১৪৫. খ, ১৪৬. ক, ১৪৭. খ, ১৪৮. ক।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর