ভ্রমণকাহিনি: প্রবাস বন্ধু
(গত ১ মার্চ প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯৫। কাবুল শহরে নিশাচর হওয়ার জন্য তাগদ ও হাতিয়ার প্রয়োজন হয়। কারণ-
(i) এখানকার লোকজন কথায় কথায় ঝগড়া করে
(ii) এখানে রাতে একা চলাফেরা নিরাপদ নয়
(iii) এখানে কোনো মানুষই ভালো না
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
৯৬। খানা টেবিলের সামনে গিয়ে আবদুর রহমান মেসের চার্জে ছিল, এ বিষয়ে লেখকের সন্দেহ দূর হলো কারণ-
(i) টেবিলে অতিরিক্ত খাবার ছিল
(ii) টেবিলে অনেক মানুষের খাবার ছিল
(iii) সে অনেক কিছু রান্না করেছিল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৯৭ ও ৯৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
দৃপ্তি এইচএসসি পরীক্ষা শেষ করে বন্ধুদের সঙ্গে ভারত ভ্রমণে যায়। তারা ভারতের বিভিন্ন জায়গা যেমন- কলকাতা, দিল্লি ও আসাম ভ্রমণ করে। দৃপ্তির সবচেয়ে ভালো লাগে কলকাতা। কলকাতায় গিয়ে সে বাংলায় কথা বলতে পারে। বাংলাদেশি অনেক খাবারও সেখানে পাওয়া যায়। এ ভ্রমণে তার বিচিত্র অভিজ্ঞতা অর্জন হয়।
৯৭। ওপরের উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনার কথা মনে করিয়ে দেয়?
(ক) বই পড়া
(খ) প্রবাস বন্ধু
(গ) আম আঁটির ভেঁপু
(ঘ) আমার পরিচয়
৯৮। ওপরের উদ্দীপক ও আলোচ্য রচনা সম্পর্কে যা সত্য তাহলো-
(i) ভ্রমণকাহিনি সম্পর্কে জানা যায়
(ii) বিচিত্র অভিজ্ঞতার প্রকাশ ঘটায়
(iii) নতুন জায়গার বর্ণনা রয়েছে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
আরো পড়ুন : প্রবাস বন্ধু ভ্রমণকাহিনির ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
৯৯। আবদুর রহমানের সঙ্গে ডাক্তারি কলেজের ছাত্রের সাদৃশ্য হলো-
(i) একনিষ্ঠতা
(ii) কৌতূহলীতা
(iii) তন্ময়তা
নিচের কোনটি ঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১০০। ব্যস উৎকৃষ্ট রেঁধেছে আবদুর রহমান, এখানে প্রকাশ পেয়েছে-
(i) রান্নার উৎকর্ষতা
(ii) পরিতৃপ্তি
(iii) প্রশংসা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১০১ থেকে ১০২ নম্বর প্রশ্নগুলোর উত্তর লেখ।
জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ করলুম যে ছয় ফুট পাঠানদের চেয়েও একমাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। তার নাম শেখ আহমদ আলী।
১০১। ওপরের উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ-
(ক) প্রবাস বন্ধু
(খ) বন মানুষ
(গ) মমতাদি
(ঘ) মানুষ মুহম্মদ (সা.)
১০২। ওপরের উদ্দীপকটির শেখ আহমদ আলী তোমার পঠিত রচনার কোন ব্যক্তির কথা মনে করিয়ে দেয়?
(ক) অধ্যক্ষ জিরারের
(খ) খাজামোল্লার
(গ) আবদুর রহমানের
(ঘ) মন্ত্রী সাহেবের
১০৩। উভয়ের সাদৃশ্যের কারণ-
(i) উভয়েই ছয় ফুটের বেশি উচ্চতার মানুষ
(ii) উভয়েই অন্যের সেবায় নিয়োজিত
(iii) তারা উভয়েই বদরাগী
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর: ৯৫.ক, ৯৬.ঘ, ৯৭.খ, ৯৮.ঘ, ৯৯. ঘ, ১০০. ঘ, ১০১.ক, ১০২.গ, ১০৩.ক।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর