গল্প: আম-আঁটির ভেঁপু
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ‘আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা’ কথাটি ব্যাখ্যা করো।
উত্তর: ‘আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা’ কারণ চাষারা নিয়মিত জমিতে ফসল ফলায়, ফলে তাদের অন্নের অভাব হয় না।
চাষা মানেই চাষ করার সঙ্গে যার নিবিড় সম্পর্ক। আর চাষ করা মানেই ফসলের উৎপাদন। যারা ফসল উৎপাদন করে, তাদের থাকে গোলাভর্তি ধান, সে ধান তারা সারা বছর খায়। তাদের ঘরে খাবারের বিশেষ অভাব হয় না। অন্নের বা ধন-সম্পদের দেবী হিসেবে লক্ষ্মীকে গণ্য করা হয়। ওপরের প্রশ্নে চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা বলতে খাবারের মজুতকেই বোঝানো হয়েছে। আগে যে ধনসম্পদ বা ফসলের প্রাচুর্য কেবল ভদ্দর বা ধনী লোকদের ঘরেই থাকত, এখন তা চাষাদের ঘরেও এসে পড়েছে।
আরো পড়ুন : প্রবাস বন্ধু ভ্রমণকাহিনির ২টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
প্রশ্ন: মায়ের ডাকে দুর্গার উত্তর না দিতে পারার কারণ বুঝিয়ে লেখ।
উত্তর: মায়ের ডাকে দুর্গার উত্তর না দিতে পারার কারণ তার মুখভর্তি জরানো আমের চাকলা ছিল।
দুর্গা পটলিদের বাগান থেকে আম কুড়িয়ে এনে তার ছোট ভাই অপুকে নিয়ে লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল। কারণ, তাদের মা সর্বজয়া যদি এটা দেখে ফেলে, তবে রাগ করবেন। খাওয়া শেষ না হতেই হঠাৎ মায়ের ডাক শুনে দুর্গা বাকি আম তাড়াতাড়ি মুখে পুরল। মা দুর্গাকে পরপর কয়েকবার ডাকলেন। কিন্তু মুখভর্তি আম থাকায় দুর্গা ভয়ে উত্তর দিতে পারল না। কারণ, উত্তর দিলে আম খাওয়ার ব্যাপারটা মায়ের কাছে প্রকাশ হয়ে পড়বে।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
কবীর