বিস্তৃত উত্তর প্রশ্ন
প্রশ্ন: খাদ্যশৃঙ্খলে কীভাবে সাপ এবং ঈগল একই রকম, তা ব্যাখ্যা করো।
উত্তর: খাদ্যশৃঙ্খলে সাপ এবং ঈগল উভয়ই সর্বোচ্চ স্তরের খাদক। কারণ এরা উভয়ই খাদ্যশৃঙ্খলের অন্যান্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে।
যেমন– ঈগল ইঁদুর, কাঠবিড়ালী, ব্যাঙ, ঘাসফড়িং ইত্যাদি প্রাণী খেয়ে থাকে।
অন্যদিকে সাপ খরগোশ, ইঁদুর, ব্যাঙ, ঘাসফড়িং ও অন্যান্য ছোট প্রাণী খায়।
তাই এ কথা বলা যায়, খাদ্যশৃঙ্খলে সাপ ও ঈগল উভয়ই খাদক এবং এরা প্রাণী জাতীয় খাবার খেয়ে বেঁচে থাকে।
কাজেই বলা যায় যে, খাদ্যশৃঙ্খলে সাপ ও ঈগল একই রকম।
আরো পড়ুন : ৩টি বিস্তৃত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা, ৫ম পর্ব, প্রাথমিক বৃত্তির বাংলা
প্রশ্ন: নিচের শব্দগুলো দিয়ে গঠিত খাদ্যশৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা করো।
ঈগল, সূর্য, ঘাস, পোকামাকড়, সাপ, ব্যাঙ।
উত্তর: নিচের শব্দগুলো দিয়ে গঠিত খাদ্যশৃঙ্খলের সঠিক ক্রম নিচে দেওয়া হলো-
সূর্য ঘাস পোকামাকড় ব্যাঙ সাপ ঈগল
ব্যাখ্যা: সূর্য হলো সব শক্তির উৎস । সবুজ ঘাস সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। পোকামাকড় ঘাস খেয়ে বেঁচে থাকে। ব্যাঙ পোকামাকড়কে খায়। একইভাবে ব্যাঙকে খায় সাপ এবং সাপকে খায় ঈগল। কাজেই এ কথা বলা যায়, শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় খাদ্যশৃঙ্খলের মাধ্যমে।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর