চতুর্থ অধ্যায় : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ডোমেইন কী?
ক. ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম
খ. সার্ভারের নাম
গ. ওয়েব ফাইলের নাম
ঘ. ফোল্ডারের নাম
২. কোনটির ক্ষেত্রে ডোমেইন নেম ব্যবহার করা হয়?
ক. ওয়েবসাইট খ. সার্ভার
গ. ওয়েব ফাইল ঘ. ফোল্ডার
৩. একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৪. HTML-এর ফাইল নামের এক্সটেনশন কোনটি হবে?
ক. .txt খ. .net
গ. .html ঘ. .php
৫. ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি?
ক. < ul > খ. < ol >
গ. < img> ঘ. < li >
৬. ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়?
ক. র্যামে খ. হোম পেজে
গ. হার্ডডিস্কে ঘ. সার্ভারে
৭. URL একটি ওয়েবপেজের কী?
ক. লিংক খ. অ্যাড্রেস
গ. হোম পেজ ঘ. সার্ভার
৮. ওয়েবপেজের মধ্যে লিংক করার ট্যাগ কোনটি?
ক. < a > খ. < i >
গ. < href > ঘ. < li >
৯. একটি HTML ফাইলে-
i. শুরু ট্যাগ হিসেবে < html > থাকে
ii. প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগ থাকে
iii. অ্যাট্রিবিউট শুরু ট্যাগে থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. ওয়েবসাইট পাবলিশ করার জন্য এমন একটি সার্ভার কম্পিউটার রাখতে হয় যা-
i. সবসময় সচল থাকতে হয়
ii. সার্বক্ষণিক ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকতে হয়
iii. পাবলিক আইপি অ্যাড্রেস থাকতে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. নিচের কোন HTML কোডটি নতুন খালি উইন্ডোজ স্টার্ট করার জন্য অ্যাট্রিবিউট Value হিসেবে ব্যবহৃত হয়?
ক. target খ. blank
গ. new ঘ. href
১২. ওয়েবসাইটের একক ঠিকানা কোনটি?
ক. IP Address খ. URL
গ. HTTP ঘ. HTML
উত্তর: ১. ক, ২. ক, ৩. ক, ৪. গ, ৫. গ, ৬. ঘ, ৭. খ, ৮. ক, ৯. খ, ১০. ঘ, ১১. খ, ১২. খ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর