দ্বিতীয় অধ্যায় : সমাজকর্মের শাখা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৩. কাদের জন্য চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব অপরিসীম?
ক. গরিবদের জন্য খ. ধনীদের জন্য
গ. শিশুদের জন্য ঘ. সবার জন্য
৪৪. চিকিৎসক, নার্স ও অন্য ব্যক্তিদের সঙ্গে রোগীর সামঞ্জস্য বিধানে সহায়তা করেন কে?
ক. চিকিৎসা সমাজকর্মী খ. বিদ্যালয় সমাজকর্মী
গ. শিল্প সমাজকর্মী ঘ. প্রবীণকল্যাণ সমাজকর্মী
৪৫. রোগ নির্ণয় ও সমাধানে কার্যকর ভূমিকা পালন করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. গ্রামীণ সমাজসেবা খ. শহর সমাজসেবা
গ. সমবায় সমাজসেবা ঘ. হাসপাতাল সমাজসেবা
৪৬. কীভাবে শারীরিক ও মানসিক সমস্যাবলিকে ক্ষুদ্র আঙ্গিকে আলোচনা করা হয়?
ক. সনাতন সমাজকর্মের মাধ্যমে
খ. আধুনিক সমাজকর্মের মাধ্যমে
গ. ব্যক্তি সমাজকর্মের মাধ্যমে
ঘ. ক্লিনিক্যাল সমাজকর্মের মাধ্যমে
৪৭. Rapport কী?
ক. সাহায্যার্থীর পেশাগত সম্পর্ক
খ. অভিযোগ করা
গ. সাহায্যার্থীর সঙ্গে সমাজকর্মীর পেশাগত সম্পর্ক
ঘ. মাঠকর্মীর অনুশীলন প্রতিবেদন
আরো পড়ুন : সমাজকর্মের শাখা অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসি সমাজকর্ম দ্বিতীয় পত্র
৪৮. সমাজসেবা অফিসারের কাজ হিসেবে যা অধিক যৌক্তিক-
i. দরিদ্র রোগীদের ওষুধপত্র সরবরাহ করা
ii. দরিদ্র রোগীদের পথ্য সরবরাহ করা
iii. চিকিৎসা সামগ্রী সরবরাহ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সুমন তার বাবার চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায়। হাসপাতালে গিয়ে সে প্রথমে কী করবে তা বুঝে উঠতে পারছিল না। এজন্য তাকে নানান জটিলতায় পড়তে হয়। তার এ অবস্থার উত্তরণে হাসপাতালে সমাজকর্মের একটি কর্মসূচি চালু আছে।
৪৯. সুমনের এ সমস্যা সমাধানে হাসপাতালের কে ভূমিকা রাখতে পারে?
ক. মাঠকর্মী
খ. চিকিৎসা সমাজকর্মী
গ. শিল্প সমাজকর্মী
ঘ. সাইকিয়াট্রিক সমাজকর্মী
৫০. রোগীদের বিভিন্ন জটিলতা দূরীকরণে ওপরের উদ্দীপকে ইঙ্গিত করা যে কর্মসূচি ভূমিকা রাখে তা হলো-
i. ডাক্তার, নার্স ও রোগীর মধ্যে সমন্বয়ের মাধ্যমে
ii. রোগীর উদ্বিগ্নতা দূরীকরণে
iii. রোগীর চিকিৎসার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫১. চিকিৎসা সমাজকর্মীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কোনটি?
ক. রোগীকে আর্থিক সেবা ও চিকিৎসা দেওয়া
খ. রোগীকে মানসিক চিকিৎসা দেওয়া
গ. রোগীকে তথ্য দেওয়া ও সচেতন করা
ঘ. রোগীকে চিকিৎসা পরবর্তী সেবা দেওয়া
উত্তর: ৪৩. খ, ৪৪. ক, ৪৫. ঘ, ৪৬. ঘ, ৪৭. গ, ৪৮. ঘ, ৪৯. খ, ৫০. ক, ৫১. গ।
লেখক : প্রভাষক, সমাজকর্ম
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মধুবাগ, মগবাজার, ঢাকা
কবীর