গল্প : অতিথির স্মৃতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথা থেকে ডি-লিট ডিগ্রি লাভ করেন?
(ক) ঢাকা বিশ্ববিদ্যালয় (খ) কলকাতা বিশ্ববিদ্যালয়
(গ) সোরবন বিশ্ববিদ্যালয় (ঘ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
৮। ১৯০৭ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়?
(ক) দেনাপাওনা (খ) বড়দিদি
(গ) পথের দাবি (ঘ) শেষ প্রশ্ন
৯। কোথায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনাবসান ঘটে?
(ক) ঢাকায় (খ) দেওঘরে
(গ) ভাগলপুরে (ঘ) কলকাতায়
১০। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিষ্টাব্দ থেকে কত খ্রিষ্টাব্দ পর্যন্ত রেঙ্গুনে অবস্থান করেছিলেন?
(ক) ১৮৭৬-১৯৮৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত
(খ) ১৯৯৪-১৯০৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত
(গ) ১৯০৩-১৯১৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত
(ঘ) ১৯২৫-১৯৩৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত
আরো পড়ুন : অতিথির স্মৃতি গল্প থেকে ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
১১। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
(ক) ১৯৩৫ খ্রিষ্টাব্দে (খ) ১৯৩৬ খ্রিষ্টাব্দে
(গ) ১৯৩৭ খ্রিষ্টাব্দে (ঘ) ১৯৩৮ খ্রিষ্টাব্দে
১২। বাত ব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে?
(ক) সন্ধ্যার আগে (খ) সন্ধ্যার পরে
(গ) বিকেল বেলা (ঘ) গোধূলি বেলায়
১৩। আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কী বোঝানো হয়েছে?
i. কোনো তিথি না মেনে কারোর আগমনকে
ii. মাত্রাতিরিক্ত সময় আতিথেয়তা গ্রহণ করাকে
iii. অবাঞ্ছিত কোনো অতিথির অধিক সময় অবস্থানকে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ৬. খ, ৭. ক, ৮. খ, ৯. ঘ, ১০. গ, ১১. ঘ, ১২. ক, ১৩. গ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর