দ্বিতীয় অধ্যায় : লেনদেন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ভাউচার কত প্রকার?
ক) দুই প্রকার খ) তিন প্রকার
গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার
২। লেনদেনের ক্ষেত্রে ‘দ্বৈত সত্তা’ বলতে বোঝায়?
ক) স্বয়ংসম্পূর্ণকে খ) একটি পক্ষকে
গ) দুটি পক্ষকে ঘ) স্বতন্ত্রকে
৩। নিচের কোনটি অদৃশ্যমান লেনদেন?
ক) কেনা খ) অবচয়
গ) কুঋণ ঘ) সঞ্চিতি
৪। নিচের কোনটি লেনদেন নয়?
ক) বাকিতে কেনা খ) বাকিতে বিক্রি
গ) ম্যানেজার নিয়োগ ঘ) অবচয়
৫। প্রত্যেক লেনদেন ঘটনা, কিন্তু সব ঘটনা... নয়।
ক) হিসাব খ) বৈশিষ্ট্য
গ) সত্য ঘ) লেনদেন
৬। লেনদেনের বৈশিষ্ট্য-
i) দৃশ্যমান
ii) অদৃশ্যমান
iii) ঐতিহাসিক ঘটনা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৭। হিসাব সমীকরণের সঠিক গঠন কোনটি?
ক) A= L-E খ) A= L+E
গ) A= A+E ঘ) E=A-L
৮। মোট সম্পদ কমলে কোনটি হ্রাস পাবে?
ক) আয় খ) ব্যয়
গ) সম্পদ ঘ) দায় বা মালিকানা স্বত্ব
৯। মালিকানা স্বত্বের ওপর প্রভাব বিস্তার করতে পারে নিচের কোনগুলো?
ক) সম্পদ ও ব্যয় খ) সম্পদ ও আয়
গ) আয় ও দায় ঘ) আয় ও ব্যয়
১০। ব্যবসায়ের মোট সম্পদের ওপর তৃতীয় পক্ষের দাবিকে কী বলে?
ক) ব্যয় খ) দায়
গ) স্বত্বাধিকারী ঘ) ক্ষতি
১১। এসএফকে ট্রেডার্স, ঢাকা ট্রেডিংয়ের কাছে ২৫,০০০ টাকার পণ্য বিক্রি করে। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি ১০% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে। এসএফকে ট্রেডার্সের প্রকৃত দেনাদারের পরিমাণ কত?
ক) ২০,০০০ টাকা খ) ২২,৫০০ টাকা
গ) ২৫০০ টাকা ঘ) ২৫,০০০ টাকা
১২। অনাদায়ী পাওনা ধার্য করার ফলে হিসাব সমীকরণে প্রভাবিত হয়-
ক) A ও L খ) L ও E
গ) A ও E ঘ) A, E ও L
১৩। সাধারণত মালিকানা স্বত্ব বৃদ্ধি হয় কোনটির কারণে-
ক) ব্যয়ের খ) উত্তোলনের
গ) সাধারণ সঞ্চিতির ঘ) আয়করের
১৪। ‘চালান’ কার প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে?
ক) কেনার খ) বিক্রির
গ) কেনা ও বিক্রির ঘ) মালিকের
১৫। ‘ক্রয় জাবেদা’ কার ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়?
ক) চালান খ) ক্যাশমেমো
গ) ডেবিট নোট ঘ) ক্রেডিট নোট
১৬। চালানে কার স্বাক্ষর থাকে?
ক) ক্রেতার খ) বিক্রেতার
গ) ব্যবস্থাপকের ঘ) ক্যাশিয়ারের
১৭। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনাকে বলে-
ক) লেনদেন খ) আর্থিক বিশ্লেষণ
গ) ঘটনা ঘ) সবগুলো
১৮। লেনদেনের প্রমাণপত্রকে কী বলা হয়?
ক) চালান খ) ডেবিট নোট
গ) ক্রেডিট নোট ঘ) ভাউচার
১৯। ক্যাশমেমো কখন ব্যবহৃত হয়?
ক) কেনার টাকা ফেরত দিতে
খ) বিক্রির টাকা ফেরত দিতে
গ) বাকিতে বিক্রিতে
ঘ) নগদে বিক্রিতে
২০। ডেবিট নোট কাকে পাঠানো হয়?
ক) ক্রেতাকে খ) বিক্রেতাকে
গ) মালিককে ঘ) ক+খ
২১। ক্রেডিট ভাউচারকে ক্যাশবুকের কোন পাশে লিপিবদ্ধ করতে হয়?
ক) ডেবিট খ) ক্রেডিট
গ) উভয়পাশে ঘ) মাঝে
২২। ক্যাশমেমো সাধারণত কত সেট তৈরি করতে হয়?
ক) দুই সেট খ) তিন সেট
গ) চার সেট ঘ) পাঁচ সেট
২৩। ‘ভাউচার’ শব্দটির অর্থ কী?
i) রসিদ
ii) প্রমাণপত্র
iii) সাক্ষী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৪। ‘নগদ প্রদান’ জাবেদা কার ওপর ভিত্তি করে লেখা হয়?
ক) চালানের খ) স্মারকলিপির
গ) ভাউচারের ঘ) ক্যাশমেমোর
২৫। লেনদেন শব্দটি কোন অর্থ ধারণ বা বহন করে?
ক) সুবিধা বা অসুবিধা
খ) আয়-ব্যয়
গ) হিসাব-নিকাশ
ঘ) আদান-প্রদান
উত্তর: ১. ক, ২. গ, ৩. খ, ৪. গ, ৫. ঘ, ৬. ঘ, ৭. খ, ৮. ঘ, ৯. ঘ, ১০. খ, ১১. খ, ১২. গ, ১৩. গ, ১৪. গ, ১৫. ক, ১৬. খ, ১৭. ক, ১৮. ঘ, ১৯. ঘ, ২০. খ, ২১. ক, ২২. খ, ২৩. ঘ, ২৪. গ, ২৫. ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক
শাহীন স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর শাখা, ঢাকা
কবীর