দ্বিতীয় অধ্যায় : সমাজকর্মের শাখা
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: প্রবীণ কল্যাণের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: প্রবীণ কল্যাণের ইংরেজি প্রতিশব্দ Gerontology.
প্রশ্ন: প্রবীণ কল্যাণ কী?
উত্তর: প্রবীণ কল্যাণ বলতে সেসব পদক্ষেপকে বোঝায়, যা প্রবীণদের সমস্যাবলি মোকাবিলা করার মাধ্যমে পরিবার ও সমাজে তাদের স্বাভাবিক ভূমিকা পালনে সহায়তা করে।
প্রশ্ন: ক্লিনিক্যাল শব্দের ব্যুৎপত্তি লেখ।
উত্তর: ইংরেজি Clinical শব্দটি এসেছে গ্রিক শব্দ Kline থেকে, যার অর্থ Bed বা শয্যা।
প্রশ্ন: চিত্তবিনোদন কী?
উত্তর: দেহ ও মনের অবসন্নতা দূর করে সজীবতা অর্জন ও মনে প্রফুল্লতা সঞ্চার করার নামই চিত্তবিনোদন।
প্রশ্ন: বাংলাদেশে চিকিৎসা সমাজকর্মের যাত্রা শুরু হয় কত সালে?
উত্তর: বাংলাদেশে চিকিৎসা সমাজকর্মের যাত্রা শুরু হয় ১৯৫৮ সালে।
প্রশ্ন: প্রবীণ কারা?
উত্তর: বাংলাদেশে জাতীয় প্রবীণ নীতি অনুযায়ী ৬০ বছর বা তদূর্ধ্ব ব্যক্তিরা প্রবীণ।
প্রশ্ন: চিকিৎসা সমাজকর্ম কাকে বলে?
উত্তর: স্বাস্থ্য ও চিকিৎসাসেবার ক্ষেত্রে সমাজকর্মের পদ্ধতি ও দর্শনের প্রয়োগকে চিকিৎসা সমাজকর্ম বলা হয়।
আারো পড়ুন : সমাজকর্মের শাখা অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৭ম পর্ব, এইচএসসি সমাজকর্ম ২য় পত্র
প্রশ্ন: NASW কত সালে সর্বপ্রথম ক্লিনিক্যাল সমাজকর্ম ধারণাটি ব্যবহার করে?
উত্তর: NASW ১৯৮৪ সালে সর্বপ্রথম ক্লিনিক্যাল সমাজকর্ম ধারণাটি ব্যবহার করে।
প্রশ্ন: ক্লিনিক্যাল সমাজকর্ম কী?
উত্তর: ক্লিনিক্যাল সমাজকর্ম হলো মানসিক ও সামাজিক সামঞ্জস্যহীনতা, বিকলাঙ্গতা এবং আবেগীয় ও মানসিক ভারসাম্যহীনতার মতো অক্ষমতার প্রতিকার এবং প্রতিরোধে সমাজকর্মের তত্ত্ব ও পদ্ধতির পেশাগত অনুশীলন।
প্রশ্ন: চিকিৎসা সমাজকর্মের সর্বপ্রথম প্রয়োগ শুরু হয় কত সালে?
উত্তর: চিকিৎসা সমাজকর্মের সর্বপ্রথম প্রয়োগ শুরু হয় ১৯০৫ সালে।
প্রশ্ন: বাংলাদেশে কোন মেডিকেল কলেজে প্রথম চিকিৎসা সমাজকর্ম কার্যক্রম শুরু হয়?
উত্তর: বাংলাদেশে প্রথম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম কার্যক্রম শুরু হয়।
প্রশ্ন: বিদ্যালয় সমাজকর্ম কী?
উত্তর: বিদ্যালয় সমাজকর্ম হলো সমাজকর্মের সেই বিশেষ শাখা, যার মাধ্যমে বিদ্যালয় পরিবেশে শিশুর সামাজিক বিকাশ ও উন্নয়নে সর্বতোভাবে কাজ করা হয়।
প্রশ্ন: শিল্প সমাজকর্ম কী?
উত্তর: শিল্পকারখানার শ্রমিকদের কর্মস্থলে সৃষ্ট সামাজিক ও আবেগীয় সমস্যা সমাধানে সমাজকর্ম অনুশীলনই শিল্প সমাজকর্ম।
প্রশ্ন: বাংলাদেশে বিদ্যালয় সমাজকর্মের যাত্রা শুরু হয় কত সালে?
উত্তর: বাংলাদেশে বিদ্যালয় সমাজকর্মের যাত্রা শুরু হয় ১৯৬৯ সালে।
লেখক : প্রভাষক, সমাজকর্ম
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মধুবাগ, মগবাজার, ঢাকা
কবীর