চতুর্থ অধ্যায় : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫১. হোম পেজের মেনুগুলোকে কী বলে?
ক. মেইন সেকশন খ. নরমাল সেকশন
গ. সাব সেকশন ঘ. হেডার সেকশন
৫২. সার্ভার ক্লায়েন্ট সফটওয়্যারকে যে জবাব পাঠায় তাকে কী বলে?
ক. উত্তর খ. রেসপনস
গ. তথ্য ঘ. রিকোয়েস্ট
৫৩. সার্ভার ও ক্লায়েন্ট কোনটির মাধ্যমে সংযুক্ত থাকে?
ক. ওয়েব অ্যাপ্লিকেশন
খ. ক্লায়েন্ট সফটওয়্যার
গ. ইন্টারনেট
ঘ. স্মার্ট ডিভাইস
৫৪. সার্ভারের সফটওয়্যার তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
ক. অ্যালগরিদম খ. প্রোগ্রামিং ভাষা
গ. মার্কআপ ভাষা ঘ. ট্যাগ
৫৫. HTML-এর পূর্ণরূপ কী?
ক. Higher Text Markup Language
খ. Hyper Text Markup Language
গ. Higher Text Making Language
ঘ. Hyper Text Making Language
৫৬. ব্রাউজার কোনটি বুঝতে পারে?
ক. ট্যাগ খ. সিনট্যাক্স
গ. সমীকরণ ঘ. প্রোগ্রামিং ভাষা
৫৭. CSS-এর পূর্ণরূপ কী?
ক. Case Style Sheet
খ. Cascading Style Shit
গ. Cascading Style Sheet
ঘ. Cascading Styling Sheet
৫৮. FAQ-এর পূর্ণরূপ কী?
ক. File Access Questions
খ. File Access Query
গ. Frequently Asked Questions
ঘ. Frequenty Asked Query
৫৯. ডায়নামিক ওয়েবসাইটকে কী বলে?
ক. ওয়েব অ্যাপ্লিকেশন
খ. লোকাল অ্যাপ্লিকেশন
গ. সার্ভার অ্যাপ্লিকেশন
ঘ. রিমোট ওয়েবসাইট
৬০. যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সব তথ্য উপস্থাপন করা হয় তাকে কী বলে?
ক. ওয়েব ব্রাউজার খ. সার্চ ইঞ্জিন
গ. ওয়েব পাবলিশিং ঘ. ওয়েব কাঠামো
উত্তর: ৫১. ক, ৫২. খ, ৫৩. গ, ৫৪. খ, ৫৫. খ, ৫৬. ক, ৫৭. গ, ৫৮. গ, ৫৯. ক, ৬০. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর