তৃতীয় অধ্যায় : হৃদযন্ত্রের যত কথা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৬। মানবদেহে রক্তের গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত?
ক) ৭০-১১০ মি. গ্রাম/ডিসি লি.
খ) ৮০-৯০ মি. গ্রাম/ডিসি লি.
গ) ৯০-১১০ মি. গ্রাম/ডিসি লি.
ঘ) ৮০-১৪০ মি. গ্রাম/ডিসি লি.
১৭। হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে কী বলে?
ক) ডায়াস্টোল খ) সিস্টোল
গ) পালস ঘ) সিস্টোল প্লাস
১৮। মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ কয়টি?
ক) ৪টি খ) ৩টি
গ) ২টি ঘ) ১টি
১৯। কোনটি ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে?
ক) পালমোনারি শিরা খ) পালমোনারি ধমনি
গ) শিরা ঘ) ধমনি
আরো পড়ুন : হৃদযন্ত্রের যত কথা অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এসএসসির বিজ্ঞান
২০। নিচের কোন গ্রুপ রক্তের সর্বজনীন গ্রহীতা?
ক) A খ) O
গ) AB ঘ) B
২১। রক্তনালির অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে কী বলে?
ক) অ্যানিমিয়া
খ) থ্রম্বোসিস
গ) থ্যালাসিমিয়া
ঘ) লিউকেমিয়া
২২। রক্তের সর্বজনীন দাতা গ্রুপ কোনটি?
ক) A খ) O
গ) AB ঘ) B
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সুমন ওপরের সাহেবের পালসের গতি মিনিটে ৬০-এর কম।
২৩। ওপরের উদ্দীপকের সুমন সাহেবের নিচের কোন রোগটি হতে পারে?
ক) হার্ট অ্যাটাক খ) হার্ট ফেইলিওর
গ) হাইপারটেনশন ঘ) হার্টব্লক
উত্তর: ১৬. ক, ১৭. খ, ১৮. ক, ১৯. ক, ২০. গ, ২১. খ, ২২. খ, ২৩. ঘ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর