পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, পাকিস্তানের তিনটি শহরে ড্রোন হামলা চালানো হয়েছে।
এই হামলার জন্য তালেবান সরকারকে দায়ী করে তিনি বলেন, 'অ্যাবোটাবাদ, সোয়াবি এবং নওশেরায় ছোট আকারের ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে।
তিনি আরও যোগ করেন, এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি।
এর আগে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সীমান্তজুড়ে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর ইসলামাবাদের পক্ষ থেকে আফগান তালেবান সরকারের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ ঘোষণা করা হয়।
পাকিস্তান দাবি করেছে, তাদের বাহিনী ১৩৩ জন আফগান যোদ্ধাকে হত্যা করেছে। অন্যদিকে কাবুল দাবি করেছে যে, তাদের অভিযানে ৫৫ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে।
এর আগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে পাকিস্তান আফগানিস্তানের কাবুল ও কান্দাহারে বোমা হামলা চালালে পরিস্থিতির চরম অবনতি ঘটে। এর কয়েক ঘণ্টা আগেই আফগান বাহিনী পাকিস্তানি সীমান্তরক্ষীদের ওপর হামলা চালিয়েছিল। সূত্র: আল-জাজিরা
সুমন/