ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
বিশ্বাসের সমুদ্রে ফন ডাইকের তরি ১৪ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি সমতায় বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের স্বপ্নের জাদুকর মুসিয়ালা পথপ্রদর্শক বাকুনা ভিনিসিয়ুসের গোলে সমতায় ফিরল ব্রাজিল পরাশক্তি জার্মানির সামনে পুঁচকে কুরাসাও ডার্কহর্স জাপান, সতর্ক নেদারল্যান্ডস ব্রাজিলের শুরুর একাদশে চমক অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত ৯২ বছর ধরে বিশ্বকাপে প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল, ভাঙছে ৪০ বছরের ঐতিহ্য পেনাল্টিতে এমবোলোর গোল, এগিয়ে সুইজারল্যান্ড ফিটনেস প্রশ্নে রোনালদো, ‘আমাকে খেলতে দেখেননি?’ ‘জাপানি মেসি’র সঙ্গী উয়েদা এমবাপ্পের সমালোচনা ‘অতিরিক্ত ও অন্যায়’ দেড় দশকের জ্বালানিনীতি ছিল আমদানিনির্ভর: তথ্যমন্ত্রী ইরানের অনুশীলন মাঠের পাশে মরদেহ উদ্ধার ওয়ানডে সিরিজ বাংলাদেশ ইমার্জিংদের ঝিলিকের মৃত্যুর রহস্যে নতুন মোড়, গ্রেপ্তার স্বামী রক্তদান মহৎ কিন্তু নিরাপদ রক্ত আরও গুরুত্বপূর্ণ আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ মার্তিনেজকে ঘিরে নতুন শঙ্কা শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ নাটোরে ৭০ দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশন চাকরি মেলায় সাড়া, রাজশাহীতে ৫০ শতাংশ প্রার্থীর তাৎক্ষণিক নিয়োগ ইনজুরিতে ছিটকে গেলেন মাইকেল অলিভার ‘ফেনীর সাংবাদিকতার ইতিহাসে উজ্জ্বল অধ্যায় ওছমান হারুন মাহমুদ দুলাল’ পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
Nagad desktop

এনসিএল জিয়ার অলরাউন্ড নৈপুণ্যে খুলনার জয়

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১০:১৮ পিএম
আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ পিএম
জিয়ার অলরাউন্ড নৈপুণ্যে খুলনার জয়
ছবি : সংগৃহীত

১৫০ রানের পুঁজি নিয়েও রংপুর বিভাগের বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে খুলনা বিভাগ। শেষ ওভারে ৪ উইকেট হাতে নেয় ১৩ রান প্রয়োজন পড়ে রংপুরের। জিয়াউর রহমানের করা ওভারে ৯ রান তুলতে পারে দলটি। সুবাদে ৩ রানের জয় পায় খুলনা।

জাতীয় লিগ টি-টোয়েন্টি ৪ ম্যাচে খুলনার এটি দ্বিতীয় জয়। ৫ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে তৃতীয় স্থানে আছে তারা। সমান খেলায় দ্বিতীয় হারের স্বাদ পাওয়া রংপুর ৩ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার (১ অক্টোবর) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমেছিল খুলনা। কিন্তু ব্যাট হাতে টপ অর্ডার ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি। এনামুল হক বিজয় ৩৪ বলে ৩৫ ও মোহাম্মদ মিথুন ১৭ বলে ২৫ রান করে ফিরেন। শেষ দিকে নাহিদুল ইসলামের ১৮ বলে অপরাজিত ২০ ও জিয়াউর রহমানের ১৬ বলে অপরাজিত ৩৬ রানে ভর করে ৪ উইকেটে ১৪৯ রানের পুঁজি পায় খুলনা।

জবাবে ওপেনারের তানভীর হায়দারের অপরাজিত ফিফটির পরও ম্যাচ হেরেছে রংপুর। শেষ পর্যন্ত উইকেটে থেকে ৪৭ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত ৬০ রান করেন তানভীর। ব্যাটে-বলে দলের জয়ে ভূমিকা রেখে ম্যাচসেরা হয়েছেন খুলনার জিয়াউর রহমান।

দিনের প্রথম ম্যাচে বরিশাল বিভাগকে ৮ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। চার ম্যাচে ৩ জয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দলটি। তাদের সমান পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে থেকে শীর্ষে ঢাকা বিভাগ। তৃতীয় হারের স্বাদ পাওয়া বরিশাল আছে সবার তলানিতে।

 

রবিন/এসএন

সমতায় বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:০৭ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৬:২৮ এএম
সমতায় বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের
ছবি: সংগৃহীত

মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ব্রাজিলকে। ফেবারিটদের রীতিমতো নাচিয়েছে তারা। ২১ মিনিটে পিছিয়ে পড়লেও ৩২ মিনিটে ভিনিসিয়ুসের গোলে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচ। 

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় অনুষ্ঠিত ম্যাচে দুদলের লড়াই হয়েছে বেশ। 

মরক্কোর হাই প্রেসিংয়ে শুরু থেকেই চাপে পড়ে ব্রাজিলের রক্ষণভাগ। বল দখলে ব্রাজিল এগিয়ে থাকলেও একের পর এক আক্রমণ চালিয়েছে মরক্কো। প্রথম ৩০ মিনিটেই ১২টি শট নেয় তারা। 

ম্যাচের ২১ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় মরক্কো। ব্রাজিলের রক্ষণভাগের ঠিক মাঝখান দিয়ে ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস ধরে এগিয়ে যান ইসমাইল সাইবারি। তিনি ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করেন।

গোল হজমের পর দ্রুতই ম্যাচে ফিরে ব্রাজিল। ম্যাচের ৩২ মিনিটে লেফট উইং ধরে এগিয়ে যান ভিনি। সেখান থেকে পাস দেন ব্রুনো গিমায়েরেসের কাছে। বক্সে ফিরতি পাস পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে মরক্কোর জাল কাঁপান ভিনি। তাতে ১-১ গোলে সমতায় ফিরে ব্রাজিল। 

ম্যাচজুড়ে মাঝমাঠ ভুগিয়েছে ব্রাজিলকে। কাসেমিরো ও লুকাস পাকুয়েতা নিজেদের মেলে ধরতে পারেনি। যার প্রভাব পড়েছে ম্যাচে। এরপরও ভিনিসিয়ুসের করা গোলের সুবাদে ড্র নিয়ে মাঠে ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এসজি/

ভিনিসিয়ুসের গোলে সমতায় ফিরল ব্রাজিল

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:৫৮ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৫:১৫ এএম
ভিনিসিয়ুসের গোলে সমতায় ফিরল ব্রাজিল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল-মরক্কো। ম্যাচের শুরু থেকে ব্রাজিলকে চেপে ধরে গত আসরের সেমিফাইনালিস্টরা। ম্যাচের ২১ মিনিটে গোল আদায় করে এগিয়ে যায় তারা। তবে ৩২তম মিনিটে মরক্কোর জালে বল জড়িয়ে ব্রাজিলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হয় দুদলের লড়াই।

ম্যাচের শুরু থেকেই হাই প্রেসিংয়ের মাধ্যমে ব্রাজিলের রক্ষণকে চাপে রাখে মরক্কো। ম্যাচের ১৪ মিনিটে দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ইগর থিয়াগো। ভিনিসিয়ুসের দারুণ ক্রসে বক্সের মধ্যে ফাঁকা জায়গায় বল পান তিনি। কিন্তু তা জালে জড়াতে ব্যর্থ হন তিনি। এর কয়েক মিনিট পরেই গোলের সুযোগ নষ্ট হওয়ার আক্ষেপে পুড়ে ব্রাজিল।  

২১ মিনিটে গোল হজম করে বসে তারা। ব্রাজিলের রক্ষণভাগের ঠিক মাঝখান দিয়ে ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস ধরে এগিয়ে যান ইসমাইল সাইবারি। তিনি ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করেন।

গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে পড়ে ব্রাজিল। দ্রুতই ম্যাচে ফিরে তারা। ম্যাচের ৩২ মিনিটে লেফট উইং ধরে এগিয়ে যান ভিনি। সেখান থেকে পাস দেন ব্রুনো গিমায়েরেসের কাছে। বক্সে ফিরতি পাস পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে মরক্কোর জাল কাঁপান ভিনি। তার গোলে ১-১ সমতায় ফিরে বিরতিতে যায় ব্রাজিল। 

সালমান/ 

ব্রাজিলের শুরুর একাদশে চমক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:২৪ এএম
ব্রাজিলের শুরুর একাদশে চমক
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো, যারা গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। আর এই ম্যাচের জন্য শুরুর একাদশে এসেছে চমক।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো মরক্কোর বিপক্ষে ম্যাচে দানিলো, অ্যালেক্স সান্দ্রো ও ম্যাথিউস কুনহার নাম সামনে এনেছিল। তবে শুরুর একাদশে তাদের সুযোগ মেলেনি। ইবানিয়েজ, দগলাস সান্তোস ও ইগর থিয়াগোকে নিয়ে শুরুর একাদশ সাজিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিল একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), ইবানিয়েজ, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, মার্কুইনহোস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনিয়া।

মরক্কো একাদশ: ইয়াসিন বুনু (গোলরক্ষক), নুসাইর মাজরাউই, আশরাফ হাকিমি (অধিনায়ক), ইসা দিওপ, শাদি রিয়াদ, এল আইনাউই, আইয়ুব বুয়াদ্দি, উনাহি, ব্রাহিম দিয়াজ, সাইবারি ও বিলাল এল খানুস।

সালমান/

অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:০৮ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৩:৪৪ এএম
অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত
ছবি: সংগৃহীত

নির্ধারিত ৯০ মিনিটে ১-০ গোলে পিছিয়ে ছিল কাতার। কিন্তু অতিরিক্ত সময়ে (৯৪ মিনিট) ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা। বুয়ালেম খাউকি হেডে গোল দিয়ে ম্যাচ ১-১ সমতায় ফেরান। শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডকে রুখে দিয়ে বাজিমাত করেছে কাতার। এই জয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্টের দেখা পেল এশিয়ার দেশটি।

শনিবার (১৩ জুন) রাত ১টায় গ্রুপ ‘বি’-এর ম্যাচে মুখোমুখি হয় তারা।

ম্যাচের শুরু থেকেই বলের দখল বা আক্রমণে কাতারকে চাপে রাখে সুইসরা। ১৩ মিনিটে তারা সুযোগ পায় গোল করার। ব্রিল এমবোলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে দ্রুত ছুটে যান রেমো ফ্রয়লার। বলের কাছে পৌঁছালে কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা ফাউল করে বসেন তাকে। রেফারি তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি বাজান এবং আবুনাদাকে হলুদ কার্ড দেখান। পেনাল্টি কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন এমবোলো।

প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি সুইজারল্যান্ড। কাতারও তা শোধ করতে পারেনি। দ্বিতীয়ার্ধেও দাপট দেখিয়েছে সুইজারল্যান্ড। কিন্তু শেষ মুহূর্তে বাজিমাত করে কাতার। এতে কাতারের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে সুইসদের। 

এর আগে, গ্রুপ ‘বি’-এর প্রথম ম্যাচে গতকাল রাতে স্বাগতিক কানাডা মুখোমুখি হয়েছিল বসনিয়া ও হার্জেগোভিনার। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। 

সালমান/

নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল, ভাঙছে ৪০ বছরের ঐতিহ্য

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:১৮ এএম
নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল, ভাঙছে ৪০ বছরের ঐতিহ্য
নেইমার। ছবি: সংগৃহীত

মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে ‘নাম্বার টেন’ নেইমারকে ছাড়াই নামতে হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এতে ভাঙতে যাচ্ছে তাদের ৪০ বছরের ঐতিহ্য।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচ।  

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো-এর তথ্য অনুযায়ী, চোটের কারণে উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না নেইমার। এর ফলে ১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশে ১০ নম্বর জার্সিধারী কোনো খেলোয়াড় থাকবে না। 

এর আগে, এমন ঘটনা ঘটেছিল ১৯৮৬ বিশ্বকাপে। তখন ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী ছিলেন কিংবদন্তি জিকো। স্পেনের বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে শারীরিক সমস্যার কারণে তিনি শুরুর একাদশে ছিলেন না। ফলে সক্রেটিস অধিনায়কত্ব করেন এবং ব্রাজিল ১-০ গোলে জেতে।

সালমান/