যুক্তরাষ্ট্রে সদ্য অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জেতার পেছনে শ্রমজীবী ও অশ্বেতাঙ্গ ভোটররা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ৫ নভেম্বর অনুষ্ঠিত ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
অশ্বেতাঙ্গ ভোটাররা অতীতের নির্বাচনগুলোতে ডেমোক্র্যাট পার্টির সমর্থন করলেও এবারের নির্বাচনে ট্রাম্পকেই ভরসা করেছেন।
গবেষণা সংস্থা এডিসন রিসার্চের মতে, অশ্বেতাঙ্গ (হিসপ্যানিক) ভোটারদের মধ্যে ট্রাম্পের সমর্থন ২০২০ সালের নির্বাচনের তুলনায় ১৪ শতাংশ বেড়ে ৪৬ শতাংশ হয়েছে।
কর্মজীবী ও শ্রমজীবী শ্রেণির মধ্যেও ট্রাম্পের জনপ্রিয়তা দেখা গেছে এবারের নির্বাচনে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা গ্রহণ করেননি, তাদের সিংহভাগ ডেমোক্র্যাট কমলার চেয়ে রিপাবলকান ট্রাম্পকেই যোগ্য মনে করেছেন। এ গোষ্ঠীর ভোটারদের কাছে ট্রাম্পের গ্রহণযোগ্যতা ২০২০ সালের নির্বাচনের তুলনায় ৬ শতাংশ বেড়ে ৫৬ শতাংশ হয়েছে।
বিশ্লেষকদের মতে, বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার অবনতির কারণেই এবারের নির্বাচনে তারা ট্রাম্পের দিকে ঝুঁকেছেন।
প্রায় দুই-তৃতীয়াংশ ভোটারের মতে, ২০২০ সালের তুলনায় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার অবনতি হয়েছে। ৪৬ শতাংশ ভোটার মনে করেন ডেমোক্র্যাট আমলে তাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়েছে।
এ ছাড়া গর্ভপাতের মতো স্পর্শকাতর বিষয়ে কমলার অবস্থান অশ্বেতাঙ্গ ও শ্রমজীবী গোষ্ঠীর কাছে গ্রহণযোগ্যতা না পাওয়াও ট্রাম্পের রাজকীয় প্রত্যাবর্তনে সহায়তা করেছে।
ইউএস ল্যাটিনো ভোট ইনিশিয়েটিভের ভাইস প্রেসিডেন্ট ক্ল্যারিসা মার্টিনেজের মতে, ডেমোক্র্যাটের তুলনায় রিপাবলকান জাতীয় অর্থনীতিতে বেশি গুরুত্ব দিয়েছে। বেশিরভাগ অশ্বেতাঙ্গ ভোটারদের কাছে অর্থনৈতিক সমাধানই বেশি গুরুত্বপূর্ণ।
মেক্সিকান বংশদ্ভূত অ্যারিজোনার বাসিন্দা আর্তুরো লাগুনা বলেন, ‘অশ্বেতাঙ্গ জনগোষ্ঠী তাদের ধর্মীয় ও সামাজিক মুল্যবোধের প্রতি দায়িত্বশীল। কমলার গর্ভপাতকে সমর্থন করা আমাদের মুল্যবোধ্যের সঙ্গে খাপ খায় না। এবার ট্রাম্পকেই ভোট দিয়েছি।’
নাইমুর/অমিয়/