১. একদিন এক প্রতিবেশী গোপাল ভাঁড়ের কাছে এলেন-
প্রতিবেশী: আমাকে একটা চিঠি লিখে দাও তো গোপাল।
গোপাল: আমি চিঠি লিখতে পারব না, আমার পায়ে ব্যথা।
প্রতিবেশী: আশ্চর্য, চিঠি তো লিখবে হাত দিয়ে। পায়ে ব্যথা তাতে কী হয়েছে?
গোপাল: কারণ, আমি অত দূর হেঁটে যেতে পারব না।
প্রতিবেশী: অত দূর হাঁটতে পারবে না মানে?
গোপাল: মানে আমার লেখা চিঠি আমি ছাড়া আর কেউ পড়তে পারবে না। আমার হাতের লেখা খুব খারাপ তো। যাকে চিঠি পাঠাবে, তাকে তো আমাকেই গিয়ে পড়ে দিয়ে আসতে হবে, তাই না? পায়ে ব্যথা নিয়ে যাব কীভাবে?
২. একদিন সকালে রাজা কৃষ্ণচন্দ্র মজুমদার প্রাতঃভ্রমণে বের হলেন গোপাল ভাঁড়কে সঙ্গে নিয়ে। গোপাল তামাক খাচ্ছিলেন। তা দেখে রাজা খুবই বিরক্ত হলেন। পথে দেখলেন, তামাক বাগানে একটা গাধা আগাছা খাচ্ছে, কিন্তু তামাক পাতায় মুখও দিচ্ছে না।
রাজা গোপালকে বললেন, দেখেছো হে গোপাল, গাধা ঘাস খায় ঠিকই, কিন্তু তামাক মুখেও নেয় না।
হেসে গোপাল বললেন, রাজামশাই ঠিকই বলেছেন। কেবল গাধারাই তামাক খায় না।