ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘গ’ বা ‘সি’ ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। তোমাদের পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে আজ ‘ব্যবসায় নীতি ও প্রয়োগ’ থেকে ১০টি এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
মডেল টেস্ট : ব্যবসায় নীতি ও প্রয়োগ
১. কোম্পানির গঠন তন্ত্র হলো-
ক. স্মারকলিপি বা পরিমেল বন্ধ
খ. বিবরণীপত্র
গ. পরিমেল নিয়মাবলি
ঘ. নিবন্ধনপত্র
ঙ. কার্যারম্ভের অনুমতিপত্র
উত্তর: ক. স্মারকলিপি বা পরিমেল বন্ধ।
২. পাবলিক লিমিটেড কোম্পানির জন্য পরিমেল নিয়মাবলির বিকল্প হয়-
ক. টেবিল-এ খ. টেবিল-বি গ. টেবিল-এফ
ঘ. টেবিল-পি ঙ. টেবিল-ই
উত্তর: ক. টেবিল-এ।
৩. কোনটি আন্তর্জাতিক বাণিজ্যে মালিকানা দলিল হিসেবে ব্যবহৃত হয়-
ক. বহনপত্র খ. প্রত্যয়নপত্র
গ. বিমাপত্র ঘ. চার্টার পার্টি ঙ. বিনিময় বিল
উত্তর: ক. বহনপত্র।
৪. নিয়ন্ত্রণের প্রধান উদ্দেশ্য কোনটি?
ক. কর্মীদের শাসন করা
খ. কর্মীদের সংশোধন করা গ. ভুল ধরিয়ে দেওয়া
ঘ. অদক্ষ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া
ঙ. পরিকল্পনা মাফিক সবকিছু চলছে কি না, তা দেখা
উত্তর: ঙ. পরিকল্পনা মাফিক সবকিছু চলছে কি না, তা দেখা।
৫. অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কত ধারা অনুযায়ী আদালত কর্তৃক বিলোপ সাধনের বিধান রয়েছে?
ক. ৪০ খ. ৪১
গ. ৪২ ঘ. ৪৩ ঙ. ৪৪
উত্তর: ঙ. ৪৪।
৬. সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিনিময় মাধ্যম কোনটি?
ক. চেক খ. ড্রাফট
গ. বিল ঘ. ট্রাভেলার চেক ঙ. নগদ অর্থ
উত্তর: ঙ. নগদ অর্থ।
৭. শেয়ার বাজারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে-
ক. অর্থ মন্ত্রণালয় খ. কেন্দ্রীয় ব্যাংক
গ. বিনিয়োগ বোর্ড
ঘ. ব্যাংকার্স অ্যাসোসিয়েশন ঙ. সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
উত্তর: ঙ. সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
৮. প্রেষণার চাহিদা সোপান তত্ত্বের প্রবর্তন-
ক. আব্রাহাম মাসলো খ. ম্যাকগ্রেগর
গ. ভ্রুম ঘ. হার্জবার্গ ঙ. ম্যাকলেল্যান্ড
উত্তর: ক. আব্রাহাম মাসলো।
৯. কোম্পানি আইন ১৯৯৪ এর ৯০ ধারা অনুযায়ী প্রত্যেক পাবলিক কোম্পানিতে কমপক্ষে কতজন পরিচালন থাকতে হবে?
ক. ৩ খ. ৭
গ. ৯ ঘ. ২ ঙ. ১০
উত্তর: ক. ৩।
১০. কে প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী?
ক. পাইকারি ব্যবসায়ী খ. খুচরা ব্যবসায়ী
গ. পণ্য প্রাপক ঘ. ব্যাংক ঙ. বিমা প্রতিষ্ঠান
উত্তর: গ. পণ্য প্রাপক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর