তৃতীয় অধ্যায় : ভূমিরূপ পরিবর্তন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৪৮ ও ৪৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মনু মিয়া তার গ্রামের বাড়িতে এবং কৃষিজমিতে প্রায়ই কিছু ছোট গর্ত দেখতে পান এবং গর্তগুলোর চারপাশে মাটি জমানো থাকে।
৪৮। উদ্দীপকের প্রক্রিয়াটি কী?
ক) নগ্নীভবন খ) বিচূর্ণীভবন
গ) ক্ষয়ীভবন ঘ) অপসারণ
৪৯। উদ্দীপকের প্রক্রিয়াটির ভূমিকা পালনকারী প্রভাবক হলো-
i. অণুজীব ii. কীটপতঙ্গ iii. জীবজন্তু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫০। বাংলাদেশ ও মায়ানমারের সীমানা নির্দেশক নদী কোনটি?
ক) কর্ণফুলী খ) হালদা
গ) মেঘনা ঘ) নাফ
৫১। ভূমিকম্পের শক্তি পরিমাপক স্কেলের নাম কী?
ক) সিসমোগ্রাফ খ) ভার্নিয়ার স্কেল
গ) সরল গ্রাফ ঘ) রিখটার স্কেল
৫২। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোথায় অবস্থিত?
ক) আফ্রিকায় খ) ইউরোপে
গ) এশিয়ায় ঘ) অস্ট্রেলিয়ায়
৫৩। সুনামি কোন দেশীয় শব্দ?
ক) ইংরেজি খ) বাংলা
গ) জাপানি ঘ) উর্দু
৫৪। পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়?
ক) হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে
খ) তিব্বতের মানস সরোবরে
গ) মেঘালয় পাহাড়ে
ঘ) লুসাই পাহাড়ে
আরো পড়ুন : ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১২টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব
৫৫। জৈবিক বিচূর্ণীভবন কত প্রকার?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার
৫৬। পৃথিবীতে সন্ধান করা জীবন্ত আগ্নেয়গিরির মধ্যে কয়টি প্রশান্ত মহাসাগর বলয়ে অবস্থিত?
ক) ৮৫০টি খ) ৫২৯টি
গ) ৪২১টি ঘ) ২৮০টি
৫৭। কোন অগভীর সাগর থেকে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে?
ক) পারস্য সাগর খ) আন্দামান সাগর
গ) লোহিত সাগর ঘ) টেথিস
৫৮। পাত সঞ্চালনের ফলে যেটি সৃষ্টি হতে পারে-
i. ভূমিকম্প
ii. আহ্নিক গতি
iii. পাহাড়ের ভূমিধস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫৯। পৃথিবীতে বৃহত্তম পাতের সংখ্যা কয়টি?
ক) ৫টি খ) ৬টি
গ) ৭টি ঘ) ৮টি
উত্তর: ৪৮. খ, ৪৯. ঘ, ৫০. ঘ, ৫১. ঘ, ৫২. ক, ৫৩. গ, ৫৪. ক, ৫৫. খ, ৫৬. গ, ৫৭. ঘ, ৫৮. খ, ৫৯. গ।
লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর