জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট ‘সি’ ইউনিট - ব্যবসায় নীতি ও প্রয়োগ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯। বরিশালের বালাম চাল আনলে যে উপযোগ সৃষ্টি হয় তার নাম হলো—
(ক) স্থানগত উপযোগ
(খ) সময়গত উপযোগ
(গ) স্বত্বগত উপযোগ
(ঘ) আকৃতিগত উপযোগ
উত্তর: (ক) স্থানগত উপযোগ।
১০। নিচের কোনটির ক্ষেত্রে ন্যূনতম চাঁদার বিষয়টি জড়িত-
(ক) প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে
(খ) সরকারি বিভাগের ক্ষেত্রে
(গ) পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে
(ঘ) প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে
উত্তর: (গ) পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে।
১১। সমবায় সমিতিতে আমরা সহযোগিতার কথা বলি এবং সে সহযোগিতা হচ্ছে-
(ক) ইচ্ছাকৃত
(খ) অনিচ্ছাকৃত
(গ) কখনো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর: (ক) ইচ্ছাকৃত।
১২। একটি আদর্শ অংশীদার কারবার নিচের কোন শর্তটি পূরণ করবে?
(ক) অংশীদাররা একই এলাকা ও অঞ্চলের হবে
(খ) অংশীদাররা সঠিকভাবে তাদের আয়কর পরিশোধ করবে
(গ) তারা অবশ্যই বিশ্বস্ত লোক হবে
(ঘ) অংশীদারদের সাধারণ উদ্দেশ্য থাকবে এবং একে অন্যকে বিশ্বাস করবে
উত্তর: (ঘ) অংশীদারদের সাধারণ উদ্দেশ্য থাকবে এবং একে অন্যকে বিশ্বাস করবে।
১৩। নিচের কোন বিবরণটি সত্য-
(ক) একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি ও একটি লিমিটেড পার্টনারশিপ ফার্মের মধ্যে কোনো পার্থক্য নেই
(খ) একটি লিমিটেড পার্টনারশিপ ফার্মের আলাদা আইনগত সত্তা থাকতে হবে
(গ) নিয়মতান্ত্রিক সমবায় সমিতিগুলো নগদ লেনদেনের ভিত্তিতে কারবার পরিচালনা করে থাকে
(ঘ) একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে শেয়ারহোল্ডারের সংখ্যা সর্বাধিক ২০ জন
উত্তর: (খ) একটি লিমিটেড পার্টনারশিপ ফার্মের আলাদা আইনগত সত্তা থাকতে হবে।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর