Rules of Using Punctuation
Punctuation এর দুই ধরনের ভুল দেখা যায়। যথা- (১) Punctuation-এর ভুল ব্যবহার,
(২) Punctuation ব্যবহার না করা
বিভিন্ন Punctuation এর ব্যবহার-
1. Use of Capital Letter:
a. প্রত্যেক Sentence এর প্রথম word, capital letter হয় । যেমন- Rana is a good boy.
b. Proper Noun সব সময় capital letter হয় । যেমন- He lives in Dhaka.
c. বার, মাস, ঐতিহাসিক ঘটনা capital letter হয়। যেমন- He will come on Sunday.
d. উপাধি, পদবি capital letter হয় । যেমন- He is the Headmaster of the school.
e. জাতির নাম capital letter হয় । যেমন- The Japanese are induastrious.
f. Allah, God capital letter হয় এবং এর Pronoun capital letter হয়।
g. Abbreviation এর ক্ষেত্রে Capital Letter হয়। যেমন- U.S.A M.A U.S.S.R
h. ভাষার নাম Capital Letter হয় । যেমন- We speak English.
i. I (আমি) সব সময় Capital Letter হয় । যেমন- He called and I responded.
2. Use of Full Stop ( . )
a) Complete Sentence-এর শেষে Full Stop বসে। যেমন- I saw him.
b) কোনো word এর Abbreviation এর সঙ্গে Full Stop বসে । যেমন- M.B.B.S
3. Use of Comma ( , )
a. একাধিক word-এর মাঝে comma বসে। যেমন- I bought pen, pencil and books.
b. Case in apposition-এর সঙ্গে comma বসে। যেমন- Rabindranath, a great poet got Nobel Prize.
c. Direct Speech এ Reporting Verb-এর পরে comma বসে। যেমন- I said, “I am sick”.
d. Adjective Phrase, Adverbial Phrase, Present Participle Phrase ও Past Participle Phrase-এর আগে comma বসে। যেমন- Rana, being ill was absent. I got the letter, sent by my uncle.
e. Complex Sentence-এর মাঝে comma বসে। যেমন- If he comes, I shall go.
f. Date-এর মাঝে Comma বসে। যেমন- He will come on 17 June, 2016.
g. Hello, Yes, No, Well , But, Alright,Ok ইত্যাদি বাক্যের শুরুতে হলে Comma বসে। যেমন- Hello, I’m Rupom. Yes, I got the letter.
4. Use of Semi-Colon ( ; )
Comma-এর চেয়ে অধিক বিরতি প্রয়োজন হলে Semi-Colon বসে । যেমন- United we stand; divided we fall.
5. Use of Colon ( : )
Semi-Colon-এর চেয়ে অধিক বিরতি প্রয়োজন হলে Colon বসে।
যেমন- There are two kinds of voice: (1) Active Voice (2) Passive Voice
আরো পড়ুন : ৪টি Rearrangement Of Sentence নিয়ে আলোচনা, ১ম পর্ব
6. Use of Interrogative Sign ( ? )
Interrogative Sentence-এর শেষে Interrogative Sign বসে। যেমন- How is your new job?
7. Use of Exclamatory Sign ( ! )
Exclamatory Sentence-এর শেষে Exclamatory Sign বসে। যেমন- What a pity! Wow! How funny!
8. Use of Inverted Comma ( “ ” )
a. Reported Speech-এর আগে ও পরে Inverted Comma বসে । যেমন- I said, “I saw him”.
b. কোনো বিশেষ শব্দকে চিহ্নিত করতে Inverted Comma বসে । যেমন- “Hamlet” is a great play.
9. Use of Apostroph ( ’ )
a. Possessive Case (কোনো মালিকানা বোঝাতে)-এর ক্ষেত্রে Apostrophe বসে। যেমন- This is Rahim’s dress. It’s mine. These are children’s foods.
b. It’s-It is/was/has; It’d-It would/had; I’m-I am; You’ll- You will; You’re-You are; I don’t- I do not; He doesn’t- He does not; I ain’t- I am not; I shan’t- I shall not; Let’s- Let us
c. Its অর্থ ইহার। এক্ষেত্রে Apostrophe হবে না। যেমন- Its colour is red.
d. Tag Question-এর ক্ষেত্রে Apostrophe ব্যবহার করা হয় । যেমন- I saw him, didn’t I?
10. Use of Hyphen ( - )
Compound Noun-এর ক্ষেত্রে Hyphen বসে। যেমন- Son-in-law.
লেখক : সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর