গল্প : তৈলচিত্রের ভুত
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: প্রেতাত্মা আছে কি না তা জানার জন্য নগেন কেন মরিয়া হয়ে ডাক্তার কাকাকে জিজ্ঞেস করে?
উত্তর: মামার তৈলচিত্র স্পর্শ করে ধাক্কা খাওয়ার কারণে নগেনের মনে হয়েছিল তাকে কোনো অশরীরী আত্মা ধাক্কা দিয়েছিল। তাই সে পরাশর ডাক্তারকে কথাটি জিজ্ঞাসা করে।
নগেনের মামার মৃত্যুর পর নগেন জানতে পারে তার মামা তার জন্য মোটা টাকা উইল করে গেছে। এ কথা জানার পর নগেনের মনে অনুশোচনা জন্মে। কারণ মামা জীবিত থাকতে সে মামাকে শ্রদ্ধা করেনি। মামাকে শ্রদ্ধা জানাতে তাই সে মামার ছবি ছুঁয়ে প্রণাম করতে যায়। তার মনে হয় মামার অশরীরী আত্মা তাকে ঠেলে সরিয়ে দেয়। নগেন খুব ভয় পায় এবং এ সমস্যা সমাধানের জন্য সে পরাশর ডাক্তারের কাছে গিয়ে তার সমস্যার কথা খুলে বলে। এক সময় সে মরিয়া হয়ে পরাশর ডাক্তারকে ভূত-প্রেতাত্মার অস্তিত্বের কথা জিজ্ঞাসা করে।
আরো পড়ুন : তৈলচিত্রের ভূত গল্পের ৩টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
প্রশ্ন: ‘যেই ছবি ছুঁয়েছি ডাক্তার কাকা, কে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল।’ কথাটির অর্থ ব্যাখ্যা করো।
উত্তর: ‘যেই ছবি ছুঁয়েছি ডাক্তার কাকা, কে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল।’ কথাটি নগেন পরাশর ডাক্তারকে বলেছিল। নগেন তার মামার কাছে ক্ষমা চাওয়ার জন্য তার মামার তৈলচিত্রের কাছে যায়। কিন্তু তৈলচিত্রে হাত স্পর্শ করার সঙ্গে সঙ্গেই সে বৈদ্যুতিক শক খায়। শক খেয়ে তার মনে হয় কে যেন তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। এতে নগেন ভীষণ ভয় পেয়ে যায়।
লেখক : সিনিয়র শিক্ষক, বাংলা
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর