অষ্টম অধ্যায় : বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
ইউনিসেফ ও ইউএনডিপি
(১৬ জুলাই প্রকাশের পর)
৪। বর্তমানে ইউনিসেফ কয়টি দেশে কাজ করছে?
(ক) ১৭১টি দেশে (খ) ১৮১টি দেশে
(গ) ১৯১টি দেশে (ঘ) ১৯৩টি দেশে
৫। কোন প্রতিষ্ঠান শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য উৎপাদন ও সরবরাহ করে?
(ক) সেভ দ্য চিলড্রেন
(খ) ওয়ার্ল্ড ভিশন
(গ) রেডক্রিসেন্ট সোসাইটি
(ঘ) ইউনিসেফ
৬। ইউনিসেফের কার্যক্রমের মধ্যে নিচের কোনটি অন্যতম?
(ক) বয়স্ক শিক্ষা প্রদান
(খ) লিঙ্গবৈষম্য নিরসন
(গ) আর্থসামাজিক উন্নয়ন
(ঘ) অর্থনৈতিক সক্ষমতা অর্জন
৭। নিচের কোন সংস্থাটি শিশু শিক্ষায় সহায়তা দিয়ে থাকে?
(ক) ইউএনডিপি (খ) ইউনিসেফ
(গ) ব্র্যাক (ঘ) গ্রামীণ ব্যাংক
৮। মিনা কার্টুন সম্প্রচার করে কোন প্রতিষ্ঠান?
(ক) ব্র্যাক (খ) ইউএনডিপি
(গ) ইউনিসেফ (ঘ) গ্রামীণ ব্যাংক
৯। ইউনিসেফ প্রচার-প্রচারণার মাধ্যমে সমাজকর্মের কোন পদ্ধতিকে অগ্রগামী করে?
(ক) সামাজিক গবেষণা (খ) সামাজিক কার্যক্রম
(গ) সমাজকর্ম পদ্ধতি (ঘ) ব্যক্তি সমাজকর্ম
১০। লিঙ্গ সমতা ও নারীর উন্নয়নে ভূমিকা রাখে কোন প্রতিষ্ঠান?
(ক) ইউএনডিপি (খ) ব্র্যাক
(গ) ইউনিসেফ (ঘ) গ্রামীণ ব্যাংক
১১। ইউএনডিপি কত সালে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯৪৫ সালে (খ) ১৯৬৫ সালে
(গ) ১৯৬৭ সালে (ঘ) ১৯৭২ সালে
১২। বিশ্বের কয়টি দেশে ইউএনডিপির কার্যক্রম পরিচালিত হচ্ছে?
(ক) ১৬৮টি (খ) ১৬৯টি
(গ) ১৭০টি (ঘ) ১০টি
১৩। ইউএনডিপির সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) নিউইয়র্কে (খ) বোস্টনে
(গ) ওয়াশিংটনে (ঘ) জেনেভায়
১৪। ইউএনডিপির লক্ষ্য হচ্ছে-
(ক) উন্নয়নশীল বিশ্ব (খ) নিরক্ষরমুক্ত বিশ্ব
(গ) রোগমুক্ত বিশ্ব (ঘ) দারিদ্র্যমুক্ত বিশ্ব
১৫। বিশ্বব্যাপী কয়টি ক্ষেত্রে ইউএনডিপি কার্যক্রম পরিচালনা করছে?
(ক) ২টি (খ) ৩টি
(গ) ৪টি (ঘ) ৫টি
১৬। ইউএনডিপি কোন ধরনের সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য কাজ করে?
(ক) স্বৈরতান্ত্রিক
(খ) গণতান্ত্রিক
(গ) রাজতান্ত্রিক
(ঘ) একনায়কতান্ত্রিক
১৭। কত সালে বাংলাদেশে ইউএনডিপির মানবাধিকার কর্মসূচি প্রকল্প শুরু হয়?
(ক) ২০১৫ সালে (খ) ২০১৬ সালে
(গ) ২০১৭ সালে (ঘ) ২০১৮ সালে
১৮। উন্নত দেশগুলোর অতিমাত্রায় কার্বন নিঃসরণে দরিদ্র দেশগুলো ক্ষতির শিকার হয়-
i. পরিবেশগত দিক থেকে
ii. জলবায়ুর দিক থেকে
iii. শাসনতান্ত্রিক কাঠামোর দিক থেকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৯। পরিবেশ ও জ্বালানি প্রকল্পের মাধ্যমে UNDP বাংলাদেশকে কতভাবে সাহায্য করছে?
(ক) দুই ভাবে (খ) তিন ভাবে
(গ) চার ভাবে (ঘ) পাঁচ ভাবে
২০। ইউনিসেফ পুষ্টিসংক্রান্ত কর্মসূচির আওতায়-
i. পুষ্টিকর খাদ্য উৎপাদন ও সরবরাহ করে থাকে
ii. WHO-এর সঙ্গে যৌথভাবে ওষুধ সরবরাহ করে থাকে
iii. পুষ্টি বিষয়ে বিশ্বব্যাপী রিপোর্ট প্রণয়ন করে থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২১। ইউএনডিপির উদ্দেশ্যের অন্তর্ভুক্ত-
i. এমডিজি অর্জনে সহায়তা
ii. আন্তর্জাতিক উন্নয়নে সহায়তা
iii. গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রচলন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ৪. গ, ৫. ঘ, ৬. খ, ৭. খ, ৮. গ, ৯. খ, ১০. গ, ১১. খ, ১২. গ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. গ, ১৬. খ, ১৭. গ, ১৮. ঘ, ১৯. ক, ২০. খ, ২১. ক।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর