দ্বিতীয় অধ্যায় : পরিবেশ দূষণ
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: পানি কীভাবে দূষিত হচ্ছে?
উত্তর: কলকারখানার বর্জ্য, মানুষের বর্জ্য, ময়লা-আবর্জনা ও মৃত জীবজন্তু এবং রাসায়নিক সার পানিতে মিশে পানি দূষিত হয়।
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবগুলো ব্যাখ্যা করো।
উত্তর: পরিবেশ দূষণের প্রভাব নিচে দেওয়া হলো:
১. মানুষ, পরিবেশের জীবজন্তুর ব্যাপক ক্ষতি সাধিত হয়।
২. মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, যেমন- ক্যানসার, শ্বাসকষ্ট, পানিবাহিত রোগ ইত্যাদি।
৩. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ফলে সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে।
৪. জীবজন্তুর আবাসস্থল ধ্বংস হচ্ছে।
৫. অনেক জীবজন্তু পরিবেশ থেকে বিলুপ্ত হচ্ছে।
আরো পড়ুন : পরিবেশ দূষণ অধ্যায়ের ৩টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান
প্রশ্ন: শব্দদূষণ কী? আমাদের ওপর শব্দদূষণের ক্ষতিকর প্রভাব কী?
উত্তর: যেসব উচ্চ শব্দের কারণে আমাদের কানের স্বাভাবিক শ্রবণক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়, তাই শব্দদূষণ। যেমন- মাইকের উচ্চশব্দ, গাড়ির তীব্র হর্ন, জেনারেটরের আওয়াজ ইত্যাদি।
শব্দদূষণের ক্ষতিকর প্রভাব নিচে দেওয়া হলো-
১. শব্দদূষণের কারণে মানসিক ও শারীরিক সমস্যা সৃষ্টি হয়।
২. দীর্ঘদিন উচ্চ আওয়াজে কিছু শুনলে ধীরে ধীরে শ্রবণশক্তি কমে যায়।
৩. উচ্চ শব্দে শিক্ষার্থীর পড়াশোনার ক্ষতি হয়।
৪. হাসপাতাল ও বাড়িতে থাকা মানুষ ও রোগীদের মানসিক সমস্যাসহ নানাবিধ সমস্যা হয়।
প্রশ্ন: মাটিদূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
উত্তর: বিভিন্ন ধরনের ক্ষতিকর জিনিস মাটিতে মিশে মাটি দূষিত হয়। যেমন- রাসায়নিক সার, কীটনাশক, বিভিন্ন বর্জ্য পদার্থ মাটিকে দূষিত করছে। ফলে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়। দূষিত মাটিতে উৎপন্ন ফসল ও শাকসবজি খেয়ে মানুষের বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। এ কারণেই মাটিদূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর