অধ্যায় তিন : জীবনের জন্য পানি
যোগ্যতাভিত্তিক ও কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: নিরাপদ পানি কী? বন্যা ও জলোচ্ছ্বাসের সময় পানি ফোটানো সম্ভব না হলে কীভাবে বিশুদ্ধ করা হয়?
উত্তর: মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানিই হলো নিরাপদ পানি। বন্যা ও জলোচ্ছ্বাসের সময় পানি ফোটানো সম্ভব না হলে পানির সঙ্গে রাসায়নিক পদার্থ মিশিয়ে তা বিশুদ্ধ করা হয়। পানি বিশোধনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফিটকিরি, ব্লিচিং পাউডার, হ্যালোজেন ট্যাবলেট ইত্যাদি। অবিশুদ্ধ পানির সঙ্গে প্রয়োজনমতো ওই রাসায়নিক দ্রব্য মিশিয়ে পানি কিছুক্ষণ রেখে দেওয়া হয়। পরে পানযোগ্য করতে পানিকে ছেঁকে নেওয়া হয়।
প্রশ্ন: কীভাবে পানি দূষিত হয়? শুভদের পুকুরের পানি দূষিত হয়েছে। এ দূষিত পানির ক্ষতিকর দিকগুলো চারটি বাক্যে উল্লেখ করো।
উত্তর: প্রাকৃতিক পানিতে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশে পানি দূষিত হয়। দূষিত পানি জীবনের জন্য খুব ক্ষতিকর। দূষিত পানির ক্ষতিকর দিকগুলো হলো-
ক. দূষিত পানি পান করলে কলেরা, আমাশয়, টাইফয়েড, ডায়রিয়া প্রভৃতি রোগ দেখা দেয়।
আরো পড়ুন : জীবনের জন্য পানি অধ্যায়ের ২টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা, ১০ম পর্ব
খ. পানি দূষণের ফলে পুকুরের মাছসহ অন্যান্য জলজ প্রাণী মারা যেতে পারে।
গ. পুকুরের দূষিত পানি পান করলে পেটের পীড়া ও চর্মরোগ দেখা দিতে পারে।
ঘ. জলজ খাদ্যশৃঙ্খলে ব্যাঘাত ঘটবে।
শুভদের পুকুরের দূষিত পানি ব্যবহার করলে উল্লিখিত ক্ষতির সম্মুখীন হতে হবে।
প্রশ্ন: জীবের পানি প্রয়োজন কেন?
উত্তর: পানি ছাড়া জীব তথা উদ্ভিদ ও প্রাণী বাঁচতে পারে না।
উদ্ভিদের যে জন্য পানি প্রয়োজন তা হলো—
১. উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে।
২. সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরিতে উদ্ভিদের পানি প্রয়োজন।
৩. গরমে পানি উদ্ভিদের দেহকে শীতল রাখে।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর