দ্বিতীয় অধ্যায়: ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। সিপাহি বিদ্রোহীদের স্মরণে স্মৃতিচিহ্ন নিচের কোনটি?
ক) বাহাদুর শাহ পার্ক খ) রোজ গার্ডেন
গ) আহসান মঞ্জিল ঘ) রমনা পার্ক
২। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল নিচের কোনটি?
ক) ইসলামপুর খ) জাহানাবাদ
গ) সোনারগাঁ ঘ) হাসনাবাদ
৩। ভিক্টোরিয়া পার্কের অপর নাম কী?
ক) আন্টাঘর ময়দান
খ) রূপলাল হাউস
গ) সোহরাওয়ার্দী উদ্যান
ঘ) রমনা পার্ক
৪। সিপাহি বিদ্রোহীদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মিত হয় কত সালে?
ক) ১৮৫৭ সালে
খ) ১৭৫৭ সালে
গ) ১৯৫৭ সালে
ঘ) ১৯৪৭ সালে
৫। কত সালে সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়েছিল?
ক) ১৭৫৭ সালে খ) ১৮৫৭ সালে
গ) ১৮৬৬ সালে ঘ) ১৯২২ সালে
৬। ‘প্রত্ন’ শব্দের অর্থ নিচের কোনটি?
ক) নিদর্শন খ) স্মৃতি
গ) ধ্বংসাবশেষ ঘ) পুরোনো
৭। বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত?
ক) শাহবাগে খ) সোনারগাঁয়ে
গ) সদরঘাটে ঘ) সাভারে
আরো পড়ুন : ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম অধ্যায়ের ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
৮। উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
ক) ঢাকায় খ) রংপুরে
গ) নাটোরে ঘ) ময়মনসিংহে
৯। চিনি টিকরি মসজিদ কোথায় অবস্থিত?
ক) ঢাকার লক্ষ্মীবাজারে
খ) ঢাকার সদরঘাটে
গ) ঢাকার মিরপুরে
ঘ) ঢাকার শাহবাগে
১০। পানাম নগর কখন প্রতিষ্ঠিত হয়?
ক) ১৮ শতকে খ) ২২ শতকে
গ) ১৯ শতকে ঘ) ১৮ শতকে
১১। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কোথায় অবস্থিত?
ক) ময়মনসিংহের মুক্তাগাছায়
খ) দিঘাপতিয়ার জমিদার বাড়িতে
গ) কুষ্টিয়ার শিলাইদহে
ঘ) শশীলজে
১২। লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
ক) রোজ গার্ডেনে
খ) উত্তরা গণভবনে
গ) সদরঘাটে
ঘ) সরদারবাড়িতে
১৩। ময়মনসিংহের মুক্তাগাছার জমিদার বাড়ির নাম কী?
ক) ফোললজ খ) শশীলজ
গ) পোদ্দার বাড়ি ঘ) দিঘাপতিয়া
১৪। ঔপনিবেশিক যুগে কাদের শাসনামল ছিল?
ক) মোগলদের খ) পাঠানদের
গ) সেনদের ঘ) ইংরেজদের
উত্তর: ১. ক, ২. গ, ৩. ক, ৪. গ, ৫. খ, ৬. ঘ, ৭. গ, ৮. গ, ৯. ক, ১০. গ, ১১. গ, ১২. ঘ, ১৩. খ, ১৪. ঘ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর