প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব
(গত ৫ অক্টোবর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৫। অব্যবসায়ী প্রতিষ্ঠানের অনিয়মিত আয়-
i. আজীবন সদস্যের চাঁদা
ii. উইল করা ধন-দৌলত
iii. প্রাপ্ত অনুদান
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মি. করিম একজন ডাক্তার। তিনি ও তার কিছু সহকর্মী ঢাকার বঙ্গবাজারে ‘কাকলী শিশু কেয়ার’ নামে একটি নার্সিং হোম প্রতিষ্ঠা করেন এবং আগত রোগীদের সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেবা দেন। তারা প্রতিষ্ঠানের কার্যাবলি যথাযথ সম্পাদনের মাধ্যমে মুনাফা অর্জন করেন।
২৬। ওপরের উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান?
ক) মুনাফাভোগী খ) বিশুদ্ধ অব্যবসায়ী
গ) সামাজিক ঘ) রাষ্ট্রীয়
২৭। কীসের ভিত্তিতে ওপরের উদ্দীপকের উদ্যোক্তারা ওই প্রতিষ্ঠানটি গঠন করেন?
ক) পুঁজির ভিত্তিতে
খ) পারস্পরিক সহায়তায়
গ) পেশাগত যোগ্যতায়
ঘ) ব্যক্তিগতভাবে
২৮। একটি নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানে নগদ টাকা কত আছে তা নিচের কোনটি থেকে জানা যায়?
ক) প্রাপ্তি ও প্রদান হিসাব
খ) আয়-ব্যয় হিসাব
গ) মূলধন তহবিল
ঘ) আর্থিক বিবরণী
২৯। অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি ও প্রদান হিসাব ব্যবসাপ্রতিষ্ঠানের কোনটির অনুরূপ?
ক) নগদান বই খ) বিশদ আয় বিবরণী
গ) নগদান হিসাব ঘ) আর্থিক বিবরণী
৩০। ‘চাঁদা’ কোন জাতীয় প্রাপ্তি বা প্রদান?
ক) মূলধন জাতীয় প্রাপ্তি
খ) মুনাফা জাতীয় প্রাপ্তি
গ) মূলধন জাতীয় প্রদান
ঘ) মুনাফা জাতীয় প্রদান
৩১। অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর অংশ কয়টি?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
৩২। প্রাপ্তি ও প্রদান হিসাবে কোন জাতীয় লেনদেন লিপিবদ্ধ করা হয়?
ক) মুনাফা জাতীয় আয়
খ) মুনাফা জাতীয় ব্যয়
গ) মূলধন ও মুনাফা জাতীয় আয়-ব্যয়
ঘ) মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়
৩৩। অব্যবসায়ী প্রতিষ্ঠান নগদ অর্থের প্রবাহ জানার জন্য কোনটি প্রস্তুত করে?
ক) আয়-ব্যয় বিবরণী
খ) আর্থিক অবস্থার বিবরণী
গ) প্রাপ্তি ও প্রদান হিসাব
ঘ) নগদ প্রবাহ বিবরণী
৩৪। নগদ লেনদেনের প্রতিটি হিসাবের খতিয়ান উদ্বৃত্ত দিয়ে নিচের কোনটি তৈরি করা হয়?
ক) প্রাপ্তি ও প্রদান হিসাব খ) নগদ প্রবাহ বিবরণী
গ) নগদান বই ঘ) নগদান হিসাব
উত্তর: ২৫. ঘ, ২৬. ক, ২৭. গ ২৮. ক, ২৯. ক, ৩০. খ, ৩১. খ, ৩২. গ, ৩৩. গ, ৩৪. ক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর