প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব
(গত ৯ অক্টোবর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৪৩ ও ৪৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মি. কামাল মহিলা কল্যাণ সমিতির একজন হিসাবরক্ষক। তিনি তার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য একটি হিসাব প্রস্তুত করেন। তিনি এ হিসাবে সব ধরনের নগদ গ্রহণ ও প্রদান লিপিবদ্ধ করেন। তিনি নির্দিষ্ট সময় শেষে ওই হিসাবটি থেকে উদ্বৃত্ত নির্ণয় করেন।
৪৩। মি. কামাল কোন হিসাব প্রস্তুত করেন?
ক) প্রাপ্তি ও প্রদান হিসাব খ) নগদ প্রবাহ বিবরণী
গ) নগদান হিসাব ঘ) নগদান বই
৪৪। ওপরের উদ্দীপকের হিসাবের উদ্বৃত্তটি হবে ব্যবসায়ের-
i. চলতি সম্পদ ii. চলতি দায়
iii. ত্বরিত সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪৫। আয়-ব্যয় বিবরণীতে মোট ব্যয়ের চেয়ে মোট আয়ের পরিমাণ বেশি হলে কোনটি নির্দেশ করে?
ক) আয়াতিরিক্ত ব্যয় খ) ব্যয়াতিরিক্ত আয়
গ) ক্ষতি ঘ) মোট লাভ
৪৬। অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়-ব্যয় বিবরণী প্রস্তুতকরণে কোন ঘটনার প্রভাব অনুপস্থিত?
ক) অনাদায়ী চাঁদা
খ) অগ্রিম প্রাপ্ত চাঁদা
গ) অনাদায়ী বিনিয়োগের সুদ
ঘ) বিগত বছরে প্রাপ্ত চলতি সালের চাঁদা
৪৭। স্থায়ী সম্পত্তির বিক্রিজনিত ক্ষতি কোথায় লিপিবদ্ধ হয়?
ক) আয়-ব্যয় বিবরণীতে
খ) মূলধন তহবিলে
গ) আর্থিক অবস্থার বিবরণীতে
ঘ) প্রাপ্তি ও প্রদান হিসাবে
৪৮। ‘স্থায়ী সম্পত্তির মেরামত’ কোথায় লিপিবদ্ধ হয়?
ক) মূলধন তহবিলে
খ) আয়-ব্যয় বিবরণীতে
গ) প্রাপ্তি ও প্রদান হিসেবে
ঘ) আর্থিক অবস্থার বিবরণীতে
৪৯। প্রাপ্তি ও প্রদান হিসাব কোনটির মাধ্যমে পূর্ণতা পায়?
ক) আয়-ব্যয় বিবরণীর
খ) কেনা-বিক্রি হিসাবের
গ) মূলধন তহবিল নির্ণয়ের
ঘ) আর্থিক অবস্থার বিবরণীর
৫০। একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের চাঁদা ৬৫,০০০ টাকা, চলতি বছরের অনাদায়ী চাঁদা ৫,০০০ টাকা এবং পরবর্তী বছরের চাঁদা বাবদ অগ্রিম প্রাপ্তি ৩,০০০ টাকা হলে চাঁদা বাবদ আয় কত?
ক) ৫৭,০০০ টাকা খ) ৬৩,০০০ টাকা
গ) ৬৭, ০০০ টাকা ঘ) ৭৩, ০০০ টাকা
৫১। কোন বিবরণীতে শুধু মুনাফা জাতীয় লেনদেন লিপিবদ্ধ হয়?
ক) প্রাপ্তি ও প্রদান হিসাবে
খ) মূলধন তহবিলে
গ) আর্থিক অবস্থার বিবরণীতে
ঘ) আয়-ব্যয় বিবরণীতে
৫২। ২০১৯ সালের অনাদায়ী চাঁদা ২,০০০ টাকা এবং অগ্রিম চাঁদা ছিল ৮০০ টাকা। ২০২০ সালের চাঁদা বাবদ ৯,৬০০ টাকা পাওয়া যায়, যার মধ্যে চাঁদা অগ্রিম রয়েছে ১,০০০ টাকা। ২০২০ সালের অনাদায়ি চাঁদা ২,৫০০ টাকা হলে, ২০২০ সালে আয়-ব্যয় হিসাবে চাঁদার পরিমাণ কত দেখাতে হবে?
ক) ৬,৮০০ টাকা খ) ৯,৫০০ টাকা
গ) ৯,৯০০ টাকা ঘ) ৯,৪০০ টাকা
উত্তর: ৪৩. ক, ৪৪. খ, ৪৫. খ, ৪৬. খ, ৪৭. ক, ৪৮. খ, ৪৯. ক, ৫০. গ, ৫১. ঘ, ৫২. গ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর