প্রবন্ধ : বাংলা ভাষার জন্মকথা
(গত ১৪ অেক্টোবর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩১। সংস্কৃত ভাষার বিপরীত অবস্থানে ছিল নিচের কোনটি?
(ক) প্রাকৃত ভাষা
(খ) বাংলা ভাষা
(গ) ইংরেজি ভাষা
(ঘ) অপভ্রংশ
৩২। বদলে যাওয়াই ভাষার ধর্ম, বদলে যায়-
i. ভাষার ধ্বনি
ii. ভাষার শব্দ
iii. ভাষার অর্থ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩৩। বেদের ভাষাকে কী বলা হয়?
(ক) শ্লোক
(খ) বৈদিক ভাষা
(গ) লৈখিক ভাষা
(ঘ) মৌখিক ভাষা
৩৪। ভারতীয় আর্যভাষার ভাষাবংশের নাম নিচের কোনটি?
(ক) ইন্দো-ইউরোপীয়
(খ) ইন্দো-ইরানীয়
(গ) শতম
(ঘ) কেন্তুম
৩৫। আজ থেকে ১০০ বছর আগেও বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে কারও কোনো স্পষ্ট ধারণা ছিল না, লেখকের একথা প্রমাণ করে যে-
i. ভাষার ইতিহাস আজও অজানা
ii. ভাষার কোনো ইতিহাস নেই
iii. বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে গবেষণা শুরু হয়েছে অল্প কিছুদিন আগে থেকে
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) iii
(ঘ) i, ii ও iii
৩৬। মানুষের মুখে মুখে ভাষার ব্যবহারের ফলে নিচের কোনটি বদলে যায়?
(ক) শব্দ
(খ) বাক্য
(গ) বর্ণ
(ঘ) ধ্বনি
৩৭। নিচের কোনটি থেকে আমাদের বাংলা ভাষা এসেছে?
i. বীজ থেকে যেমন করে গাছ হয় তেমন করে
ii. সংস্কৃত ভাষা থেকে
iii. প্রাকৃত ভাষা থেকে
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) iii
(ঘ) i ও iii
উত্তর: ৩১. ক, ৩২. ঘ, ৩৩. খ, ৩৪. ক, ৩৫. গ, ৩৬. ঘ, ৩৭. গ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
কবীর