চতুর্থ অধ্যায় : আর্থিক বিশ্লেষণ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। যে বিবরণীতে একটি নির্দিষ্ট সময়ে সংঘটিত আয় ও ব্যয়গুলো লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?
ক) আয়-ব্যয় বিবরণী
খ) সংরক্ষিত আয় বিবরণী
গ) উদ্বৃত্তপত্র
ঘ) নগদ প্রবাহ বিবরণী
২। যে বিবরণীতে একটি নির্দিষ্ট সময়ে সংঘটিত নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহগুলো লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?
ক) আয়-ব্যয় বিবরণী খ) সংরক্ষিত আয় বিবরণী
গ) উদ্বৃত্তপত্র ঘ) নগদ প্রবাহ বিবরণী
৩। IFRS অনুসারে নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত কার্যাবলিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
ক) ২ ভাগে খ) ৩ ভাগে
গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে
৪। নগদ আন্তঃপ্রবাহের উৎস নিচের কোনটি?
ক) পাওনাদার হ্রাস
খ) অগ্রিম ভাড়া হ্রাস
গ) মজুত পণ্য বৃদ্ধি
ঘ) সম্পত্তি বিক্রিজনিত মুনাফা
৫। নিচের কোনটি তাৎপর্যপূর্ণ অনগদ লেনদেন?
ক) আসবাবপত্রের অবচয়
খ) যন্ত্রপাতি বিক্রিজনিত ক্ষতি
গ) শেয়ারের বিনিময়ে জমি কেনা
ঘ) জনগণের কাছে শেয়ার বিক্রি
৬। কোম্পানি কর্তৃক ঋণপত্র বিক্রি নগদ প্রবাহ বিবরণীতে কোন ধরনের কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়?
ক) পরিচালন খ) বিনিয়োগ
গ) অর্থায়ন ঘ) ব্যবসায়
৭। শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান নগদ প্রবাহ বিবরণীতে কোন ধরনের কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়?
ক) পরিচালন খ) বিনিয়োগ
গ) অর্থায়ন ঘ) ব্যবসায়
৮। নিচের কোনটি বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ হিসেবে ধরা হয়?
ক) শেয়ার বিক্রি খ) পণ্যদ্রব্য বিক্রি
গ) লভ্যাংশ প্রদান ঘ) জমি কেনা
৯। যে আর্থিক বিশ্লেষণের মাধ্যমে কোনো ফার্মের একটি নির্দিষ্ট বছরের আর্থিক বিবরণীর সঙ্গে বিগত বছরের আর্থিক বিবরণীর তুলনা করা যায় এবং বিভিন্ন উপাদানের পরিবর্তন চিহ্নিত করা হয় তাকে কী বলে?
ক) অনুপাত বিশ্লেষণ
খ) নগদ প্রবাহ বিশ্লেষণ
গ) তুলনামূলক বিশ্লেষণ
ঘ) সমআকার বিশ্লেষণ
১০। বাজারযোগ্য সিকিউরিটিতে বিনিয়োগ নগদ প্রবাহ বিবরণীর কোন কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়?
ক) পরিচালন খ) বিনিয়োগ
গ) অর্থায়ন ঘ) ব্যবসায়
১১। নিচের কোনটি চলতি সম্পদ হিসেবে বিবেচিত হয়?
ক) যন্ত্রপাতি খ) আসবাবপত্র
গ) দেনাদার ঘ) পাওনাদার
১২। নগদ আন্তঃপ্রবাহের উৎস কোনটি?
ক) পাওনাদার হ্রাস খ) লভ্যাংশ প্রদান
গ) অগ্রিম বেতন হ্রাস ঘ) মজুত পণ্য বৃদ্ধি
১৩। নিচের কোন উপাদানটি নগদ প্রবাহ বিবরণীতে পরিচালন কার্যক্রমের অন্তর্ভুক্ত হয়?
ক) অবচয় খ) ভূমি কেনা
গ) শেয়ার ইস্যু ঘ) ঋণপত্র ইস্যু
উত্তর: ১. ক, ২. ঘ, ৩. খ, ৪. খ, ৫. গ, ৬ গ, ৭. গ, ৮. ঘ, ৯. গ, ১০. ক, ১১. গ, ১২. গ, ১৩. ক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর