দ্বিতীয় অধ্যায় : অংশীদারি ব্যবসায়ের হিসাব
(গত ৯ নভেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২। অংশীদারি কারবারের ক্ষেত্রে প্রত্যেক মাসের প্রথম তারিখে নগদ উত্তোলন করলে কত মাসের সুদ ধরতে হয়?
ক) ৫ মাসের
খ) ৫.৫ মাসের
গ) ৬.৫ মাসের
ঘ) ১২ মাসের
১৩। প্রতি মাসের শেষে ৩০০ টাকা করে সারা বছর উত্তোলন করলে ১০% হারে উত্তোলনের সুদ কত হবে?
ক) ৩০ টাকা খ) ১৬৫ টাকা
গ) ১৮০ টাকা ঘ) ৩৬০ টাকা
১৪। নিচের কোনটি অংশীদারদের ব্যক্তিগত হিসাব?
ক) লাভ-লোকসান
খ) ক্রয়-বিক্রয়
গ) উদ্ধৃতপত্র
ঘ) চলতি হিসাব
১৫। চুক্তির অবর্তমানে অংশীদাররা কী দাবি করতে পারে?
ক) মূলধনের সুদ খ) বেতন
গ) কমিশন ঘ) ঋণের সুদ
১৬। চুক্তিপত্রে উল্লেখ না থাকলে অংশীদারদের অধিকার কী হয়?
ক) কম
খ) বেশি
গ) সমান
ঘ) মূলধন অনুপাত
১৭। অনি, বনি ও জনি ৫ : ৩ : ২ অনুপাতে মুনাফা বণ্টন করে নেয়। মুনাফার পরিমাণ ১,২০,০০০ টাকা হলে, বনির মুনাফার অংশ হবে-
ক) ২০,০০০ টাকা
খ) ২৪,০০০ টাকা
গ) ৩৬,০০০ টাকা
ঘ) ৬০,০০০ টাকা
১৮। একজন অংশীদার প্রত্যেক মাসের ১৫ তারিখে ৮০০ টাকা করে উত্তোলন করেন। বার্ষিক ১০% হারে উত্তোলনের সুদের পরিমাণ কত হবে?
ক) ৯৬০ টাকা খ) ৫২০ টাকা
গ) ৪৮০ টাকা ঘ) ৪৪০ টাকা
১৯। অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি হলো-
ক) মূলধন খ) মালিকানা
গ) চুক্তি ঘ) সদ্বিশ্বাস
২০। কালাম ও খলিল দুজন অংশীদার। তাদের লাভ-লোকসানের বণ্টনের অনুপাত ৪:৩। গণেশকে নতুন অংশীদার হিসাবে ২/৫ অংশ অধিকার দেবে। এখন অংশীদারদের লাভ-লোকসান বণ্টনের অনুপাত কত হবে?
ক) ৪ : ৩ : ২ খ) ১২ : ৯ : ১৪
গ) ১২ : ৯ : ২৩ ঘ) ১২ : ৯ : ২৪
২১। ১০% হারে প্রতি মাসের শুরুতে ১,০০০ টাকা করে উত্তোলন করলে বছরে কত টাকা সুদ হবে?
ক) ৫৫০ টাকা খ) ৬০০ টাকা
গ) ৬৫০ টাকা ঘ) ১,২০০ টাকা
২২। চুক্তির অবর্তমানে, অংশীদারি ব্যবসায়ের লাভ-ক্ষতির অনুপাত কী হবে?
ক) সমান হবে
খ) মূলধন অনুপাত হবে
গ) নিজেদের মতো হবে
ঘ) বিনিয়োগ অনুসারে হবে
২৩। অংশীদার কারবারে ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্যসংখ্যা হলো-
ক) ৫ জন খ) ১০ জন
গ) ২০ জন ঘ) ৩০ জন
উত্তর: ১২. গ, ১৩. খ, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. গ, ১৭. গ, ১৮. গ, ১৯. গ, ২০. ঘ, ২১. গ, ২২. ক, ২৩. খ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর