দ্বিতীয় অধ্যায় : অংশীদারি ব্যবসায়ের হিসাব
(গত ১৫ নভেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৬। ম্যানেজার কমিশন বাদ দেওয়ার পরবর্তী নিট মুনাফার ওপর ১০% কমিশন পাবে, কমিশন পূর্ববর্তী নিট মুনাফার ৮০,০০০ টাকা হলে কমিশন কত হবে?
ক) ৭,০০০ টাকা খ) ৮,৮০০ টাকা
গ) ৮,০০০ টাকা ঘ) ৭,২৭৩ টাকা
৩৭। মূলধন ছাড়া বর্তমান বছরের অংশীদারদের আয় ব্যয় যে হিসাবে লেখা হয় তাকে কী বলে?
ক) ঋণ হিসাব খ) চলতি হিসাব
গ) স্থায়ী হিসাব ঘ) বিনিয়োগ হিসাব
৩৮। মাসের মাঝামাঝি উত্তোলন করতে উত্তোলনের ওপর কত মাসের সুদ ধরতে হয়?
ক) ৫.৫ মাসের খ) ৬ মাসের
গ) ৬.৫ মাসের ঘ) ১২ মাসের
৩৯। অংশীদারদের উত্তোলনে সুদের জন্য পরিবর্তনশীল পদ্ধতিতে জাবেদা দাখিলা হবে-
ক) অংশীদারদের চলতি হিসাব-ডেবিট
লাভ-লোকসান আবণ্টন হিসাব-ক্রেডিট
খ) উত্তোলনের সুদ হিসাব-ডেবিট
মূলধন হিসাব-ক্রেডিট
গ) অংশীদারদের মূলধন হিসাব-ডেবিট
লাভ-লোকসান আবণ্টন হিসাব-ক্রেডিট
ঘ) লাভ-লোকসান আবণ্টন হিসাব-ডেবিট
মূলধন হিসাব-ক্রেডিট
৪০। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে কী বোঝায়?
ক) চুক্তিপত্রের নিবন্ধন
খ) অংশীদারদের নিবন্ধন
গ) চুক্তির নিবন্ধন
ঘ) ব্যবসায়ের অবস্থান স্থলের নিবন্ধন
৪১। অংশীদাররা যদি প্রতি মাসের প্রথম তারিখে সুদ উত্তোলন করে তবে গড়ে কত সময়ের সুদ ধরতে হয়?
ক) ১.৫ মাসের খ) ২.৫ মাসের
গ) ৫.৫ মাসের ঘ) ৬.৫ মাসের
৪২। ক, খ এবং গ একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। তাদের লাভ-ক্ষতির বণ্টনের হার ৫ : ৩ : ১। খ এককভাবে গ-কে এই মর্মে নিশ্চয়তা দেয় যে প্রতি বছর কমপক্ষে ২০,০০০ টাকা মুনাফা পাবে। সংশ্লিষ্ট হিসাবকালে ব্যবসায়ের মুনাফা ১,৬২,০০০ টাকা হলে খ-এর প্রাপ্য পরিমাণ কত টাকা?
ক) ৩৮,০০০ টাকা
খ) ৪২,০০০ টাকা
গ) ৫২,০০০ টাকা
ঘ) ৫৪,০০০ টাকা
৪৩। অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য নয় কোনটি?
ক) পারস্পরিক আস্থা খ) বয়স কাল
গ) চুক্তিবদ্ধ সম্পর্ক ঘ) শিক্ষাগত যোগ্যতা
৪৪। চুক্তিতে উল্লেখ না থাকলে উত্তোলনের ওপর সুদ ধার্য করতে হবে-
ক) ০% খ) ৫%
গ) ৬% ঘ) ১০%
৪৫। অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত প্রতিষ্ঠানের কী প্রকাশ করে?
ক) দায় খ) আয়
গ) সম্পদ ঘ) ব্যয়
উত্তর: ৩৬. ঘ, ৩৭. খ, ৩৮. খ, ৩৯. গ, ৪০. গ, ৪১. ঘ, ৪২. গ, ৪৩. ঘ, ৪৪. ক, ৪৫. ক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর