দ্বিতীয় অধ্যায় : অংশীদারি ব্যবসায়ের হিসাব
(গত ১৮ নভেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৬। নিচের কোনটি কাল্পনিক সম্পদ?
ক) সুনাম খ) পণ্যস্বত্ব
গ) ট্রেডমার্ক ঘ) ঋণপত্রের অবহার
৪৭। অংশীদারি ব্যবসায়ের দায়-
ক) সীমাবদ্ধ
খ) অসীম
গ) লাভ-ক্ষতি অংশ দিয়ে সীমাবদ্ধ
ঘ) মূলধন দিয়ে সীমাবদ্ধ
৪৮। সুরভি, শাপলা এবং শান্ত একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা কারবারের লাভ-লোকসান ২ : ২ : ১ অনুপাতে ভাগ করে নেয়। শাপলার বেতন ২০,০০০ চার্জ করার আগে অন্যান্য খরচ চার্জ করার পর কারবারের লাভ ৮০,০০০ টাকায় উপনীত হয়। সুরভি ও শাপলা শান্তকে নিশ্চয়তা দেয় যে, সে লাভের অংশ বাবদ কমপক্ষে ১৫,০০০ টাকা পাবে। সুরভির লাভের অংশের টাকার পরিমাণ কত?
ক) ২২,৫০০ টাকা খ) ১৫,০০০ টাকা
গ) ১৬,০০০ টাকা ঘ) ৩১,০০০ টাকা
৪৯। ঢ, ণ ও ত একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার।
ঢ ও ণ এর বাৎসরিক বেতন যথাক্রমে ৪০,০০০ ও ২০,০০০ টাকা। বেতন চার্জ করার আগে নিট লাভের ২,৮০,০০০ টাকা এবং তারা
৩ : ২ : ১ অনুপাতে লাভ-লোকসান বণ্টন করে নেয়। বণ্টনযোগ্য মুনাফার পরিমাণ কত?
ক) ২,২০,০০০ টাকা খ) ২,৪০,০০০ টাকা
গ) ২,৬০,০০০ টাকা ঘ) ২,৮০,০০০ টাকা
৫০। পলি ও মলি একটি অংশীদারি কারবারের দুজন অংশীদার। পলি প্রতি মাসের শেষে কারবার থেকে ১,০০০ টাকা করে নগদ উত্তোলন করে। উত্তোলনের সুদ ১০% হলে পলির সুদের পরিমাণ কত?
ক) ৫৫০ টাকা খ) ৬০০ টাকা
গ) ৬৫০ টাকা ঘ) ১,২০০ টাকা
৫১। অংশীদাররা প্রত্যেক মাসের প্রথম তারিখে একটি নির্দিষ্ট পরিমাণে অর্থ উত্তোলন করলে মোট উত্তোলনের ওপর কত সময়ের সুদ ধরতে হবে?
ক) সাড়ে ৬ মাসের খ) ৬ মাসের
গ) সাড়ে ৫ মাসের ঘ) সাড়ে ৩ মাসের
৫২। কোনোরূপ চুক্তির অবর্তমানে অংশীদারদের মাধ্যমে কারবারে সরবরাহ করা মূলধনের ওপর সুদের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য হবে?
ক) মূলধন অনুপাতের সুদ ধার্য হবে খ) ৬% সুদ ধার্য হবে
গ) সুদ ধার্য করা ঐচ্ছিক ঘ) সুদ প্রদেয় হবে না
৫৩। পরি একটি ব্যবসায়ের অংশীদার। সে মাসিক ১,৫০০ টাকা হারে সারা বছর নগদ টাকা উত্তোলন করে। ২৫ ডিসেম্বর তারিখে পরি ৫,০০০ টাকার পণ্য উত্তোলন করে। ১২% হারে পরির উত্তোলনের সুদ কত হবে?
ক) ১,০৮০ টাকা খ) ১,১৭০ টাকা
গ) ১,৬৮০ টাকা ঘ) ২,১৬০ টাকা
৫৪। পাপ্পু ও প্রিতম দুজন অংশীদার। তারা ৩ : ২ অনুপাতে লাভ ক্ষতি বণ্টন করে। পাপন ১/৫ অংশের অংশীদার হিসেবে তাদের কারবারে যোগ দিল। তাদের লাভ ক্ষতির নতুন অনুপাত কত হবে?
ক) ৫ : ৮ : ১২ খ) ৮ : ১২ : ৫
গ) ১০ : ১০ : ৫ ঘ) ১২ : ৮ : ৫
৫৫। অংশীদারি কারবারের মূল ভিত্তি হলো-
ক) মুনাফা বণ্টন খ) ব্যবসায় পরিচালনা
গ) মূলধন বিনিয়োগ ঘ) চুক্তি
উত্তর: ৪৬. ঘ, ৪৭. খ, ৪৮. ক, ৪৯. ক, ৫০. ক, ৫১. ক, ৫২. ঘ, ৫৩. খ, ৫৪. ঘ, ৫৫. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর