চতুর্থ অধ্যায় : আর্থিক বিশ্লেষণ
(গত ২৩ নভেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৬৯ ও ৭০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মেঘনা কোম্পানি লি.-এর সম্পদ ও দায় সম্পর্কিত তথ্য নিম্নরূপ-
বিবরণ ২০২১ ২০২০
স্থায়ী সম্পদ ১০,০০,০০০ ১০,০০,০০০
চলতি সম্পদ ২,০০,০০০ ৩,০০,০০০
চলতি দায় ৩,০০,০০০ ২,০০,০০০
ব্যাংক ঋণ ২,৫০,০০০ ৩,০০,০০০
৬৯। মেঘনা কোম্পানি লি.-এর ২০২০ সালের মূলধন কত টাকা?
ক) ১৫,০০,০০০ টাকা
খ) ১৩,০০,০০০ টাকা
গ) ১২,০০,০০০ টাকা
ঘ) ৮,০০,০০০ টাকা
৭০। নিচের কোনটি মেঘনা কোম্পানির জন্য প্রযোজ্য?
ক) দায় বৃদ্ধি পেয়েছে
খ) দায় হ্রাস পেয়েছে
গ) দায় স্থির রয়েছে
ঘ) মূলধন স্থির রয়েছে
৭১। বিক্রি ৩,০০,০০০ টাকা, পরিবর্তনশীল ব্যয় ২,০০,০০০ টাকা এবং স্থায়ী ব্যয় ৫০,০০০ টাকা। কন্ট্রিবিউশন মার্জিন কত টাকা?
ক) ৫০,০০০ টাকা খ) ১,০০,০০০ টাকা
গ) ৫,০০,০০০ টাকা ঘ) ৫,৫০,০০০ টাকা
৭২। বিক্রি ৩,০০,০০০ টাকা, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ৫০% এবং স্থায়ী ব্যয় ২,০০,০০০ টাকা। সমচ্ছেদ বিন্দুর বিক্রি কত টাকা?
ক) ২,০০,০০০ টাকা খ) ৪,০০,০০০ টাকা
গ) ৮,০০,০০০ টাকা ঘ) ১০,০০,০০০ টাকা
৭৩। বিক্রি ১০,০০,০০০ টাকা, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ৫০% এবং স্থায়ী ব্যয় ২,০০,০০০ টাকা। নিরাপত্তা প্রান্ত কত টাকা?
ক) ২,০০,০০০ টাকা খ) ৪,০০,০০০ টাকা
গ) ৬,০০,০০০ টাকা ঘ) ৮,০০,০০০ টাকা
৭৪। পরিবর্তনশীল ব্যয় ৩,০০,০০০ টাকা, স্থায়ী ব্যয় ১,৫০,০০০ টাকা এবং নিট মুনাফা ৫০,০০০ টাকা। সমচ্ছেদ বিন্দুতে বিক্রির পরিমাণ কত টাকা?
ক) ৩,৭৫,০০০ টাকা খ) ৩,০০,০০০ টাকা
গ) ১,৫০,০০০ টাকা ঘ) ৫০,০০০ টাকা
৭৫। মোট বিক্রি ১,০০,০০০ টাকা, নিরাপত্তা প্রান্ত অনুপাত ৩০% এবং স্থির ব্যয় ৭,০০০ টাকা। নিচের কোনটি সঠিক?
ক) পরিবর্তনশীল ব্যয় ২৩,০০০ টাকা
খ) মুনাফা ৩,০০০ টাকা
গ) কন্ট্রিবিউশন মার্জিন ৩০,০০০ টাকা
ঘ) মুনাফা ৭,০০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ৭৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মি. জুনায়েদ তুলা থেকে সুতা উৎপাদন করতে চান। সেই কারণে তাকে প্রতি কেজি সুতা উৎপাদনের জন্য তুলা কেনা এবং মজুরি বাবদ ৪০০ টাকা ব্যয় করতে হবে, যা তিনি ৫০০ টাকায় বিক্রি করতে পারবেন। অন্যদিকে তাকে মেশিন কেনার জন্য ৫,০০,০০০ টাকা ব্যয় করতে হবে।
৭৬। সর্বনিম্ন কত কেজি সুতা বিক্রি করলে মি. জুনায়েদের আয় ও ব্যয় পরস্পর সমান হবে?
ক) ১০০০ কেজি খ) ১২৫০ কেজি
গ) ৫০০০ কেজি ঘ) ৬২৫০ কেজি
নিচের উদ্দীপকটি পড়ে ৭৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
পদ্মা লিমিটেডের কাঙ্ক্ষিত বিক্রির পরিমাণ ৬,০০০ একক, মোট স্থির ব্যয় ৫০,০০০ টাকা, প্রতি একক পণ্যের বিক্রিমূল্য ৩০ টাকা এবং প্রতি একক পণ্যের পরিবর্তনশীল ব্যয় ১০ টাকা।
৭৯। কত টাকার পণ্য বিক্রি করলে পদ্মা লিমিটেডের আয় ও ব্যয় পরস্পর সমান হবে?
ক) ২৫,০০০ টাকার খ) ৫০,০০০ টাকার
গ) ৭৫,০০০ টাকার ঘ) ১,০০,০০০ টাকার
উত্তর: ৬৯. ঘ, ৭০. ক, ৭১. খ, ৭২. খ, ৭৩. গ, ৭৪. ক, ৭৫. খ, ৭৬. গ, ৭৯. গ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর