প্রথম অধ্যায় : কোষ ও এর গঠন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। সর্বপ্রথম ক্রোমোসোম কে আবিষ্কার করেন?
(ক) W. Flemning
(খ) E. Strasberger
(গ) W. Stransfield
(ঘ) W. Waldeyer
২। ধানের ক্রোমোসোম সংখ্যা কত?
(ক) ২৪ (খ) ২৮
(গ) ৪০ (ঘ) ৪২
৩। পেঁয়াজের ক্রোমোসোম সংখ্যা কত?
(ক) ১২ (খ) ১৪
(গ) ১৬ (ঘ) ১৮
৪। নিচের কোনটিকে বংশগতির সক্রিয় অংশ বলা হয়?
(ক) ক্রোমোমিয়ার
(খ) হেটেরোক্রোমাটিন
(গ) ইউক্রোমাটিন
(ঘ) ম্যাট্রিক্স
৫। নিচের কোনটিকে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল বলা হয়?
(ক) সেন্ট্রোমিয়ার
(খ) কাইনেটোকোর
(গ) গৌণকুঞ্চন
(ঘ) টেলোমিয়ার
৬। স্যাটেলাইটযুক্ত ক্রোমোসোমকে কী বলা হয়?
(ক) অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম
(খ) মেটাসেন্ট্রিক ক্রোমোসোম
(গ) স্যাট ক্রোমোসোম
(ঘ) ডিফিউজড ক্রোমোসোম
৭। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোসোমগুলো V, L, J, I-এর আকার ধারণ করে?
(ক) প্রোফেজ ধাপে
(খ) মেটাফেজ ধাপে
(গ) অ্যানাফেজ ধাপে
(ঘ) টেলোফেজ ধাপে
নিচে দেওয়া চিত্রটির গঠন দেখো এবং ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
৮। ওপরের চিত্রের যৌগটির নাম হলো-
(ক) dATP (খ) dADP
(গ) ATP (ঘ) AMP
৯। ওপরের চিত্রের যৌগটি দিয়ে সৃষ্ট জৈব অ্যাসিডিটি-
i. ইউরোসিলের সঙ্গে সম্পৃক্ত
ii. পলিপেপটাইড তৈরি করে
iii. কোষীয় সাইটোপ্লাজমে থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ১. খ, ২. ক, ৩. গ, ৪. গ, ৫. গ, ৬. গ, ৭. গ, ৮. ঘ, ৯. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর