তৃতীয় অধ্যায় : নগদ প্রবাহ বিবরণী
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৬। কোনটি পরিচালন কার্যাবলির উদাহরণ?
ক) ঋণপত্র ইস্যু করা
খ) বিনিয়োগ করা
গ) সম্পদ কেনা
ঘ) সুনামের অবলোপন করা
৩৭। প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে পরিবর্তন আনয়নকারী লেনদেনগুলো নগদ প্রবাহের কোন কার্যক্রমের অন্তর্ভুক্ত?
ক) গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রম
খ) পরিচালন কার্যক্রম
গ) বিনিয়োগ কার্যক্রম
ঘ) অর্থায়ন কার্যক্রম
৩৮। নগদে পুরোনো মেশিন বিক্রি কোন কার্যাবলির অন্তর্ভুক্ত?
ক) পরিচালন কার্যাবলির
খ) বিনিয়োগ কার্যাবলির
গ) অর্থায়ন কার্যাবলির
ঘ) বাণিজ্যিক কার্যাবলির
৩৯। অগ্রিম খরচের বৃদ্ধি প্রাপ্ত অংশ কোথায় অন্তর্ভুক্ত হবে?
ক) পরিচালন কার্যক্রমে যোগ করে
খ) পরিচালন কার্যক্রমে বিনিয়োগ করে
গ) অর্থায়ন কার্যক্রমের যোগ করে
ঘ) বিনিয়োগ কার্যক্রমে যোগ করে
৪০। লভ্যাংশ প্রাপ্তি নগদ প্রবাহ বিবরণীতে কোথায় অন্তর্ভুক্ত হবে?
ক) পরিচালন কার্যাবলিতে
খ) বিনিয়োগ কার্যাবলিতে
গ) আর্থিক বিবরণীতে
ঘ) অর্থায়ন কার্যাবলিতে
৪১। বিনিয়োগ কার্যাবলিতে নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পায় কীভাবে?
ক) আসবাবপত্র কেনার মাধ্যমে
খ) শেয়ার ইস্যুর ফলে
গ) নগদে স্থায়ী সম্পদ বিক্রির মাধ্যমে
ঘ) স্থায়ী সম্পদ বিক্রিজনিত ক্ষতির মাধ্যমে
৪২। ‘দীর্ঘমেয়াদি বন্ড পরিশোধ’ নগদ প্রবাহ বিবরণীতে এটি কী ধরনের কার্যক্রম?
ক) পরিচালন কার্যক্রম
খ) বিনিয়োগ কার্যক্রম
গ) অর্থসংস্থান কার্যক্রম
ঘ) অনগদ অর্থসংস্থান কার্যক্রম
৪৩। প্রত্যক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করলে কোন দফাটি আসবে?
ক) অবচয় খরচ
খ) পাওনাদারদের নগদ পরিশোধ
গ) যন্ত্রপাতি বিক্রিজনিত ক্ষতি
ঘ) প্রাপ্য হিসাবের বৃদ্ধি
৪৪। শেয়ার ইস্যুর ফলে নগদ প্রবাহ বিবরণীতে কী ঘটে?
ক) নগদ বৃদ্ধি পায়
খ) নগদ হ্রাস পায়
গ) মুনাফা বৃদ্ধি পায়
ঘ) মুনাফা হ্রাস পায়
৪৫। কীভাবে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ অর্থ হ্রাস পায়?
ক) যন্ত্রপাতি বিক্রির কারণে
খ) আসবাবপত্র কেনার কারণে
গ) জমি বিক্রির কারণে
ঘ) পণ্য কেনার কারণে
উত্তর: ৩৬. ঘ, ৩৭. ঘ, ৩৮. খ, ৩৯. খ, ৪০. ক, ৪১. গ, ৪২. গ, ৪৩. খ, ৪৪. ক, ৪৫. খ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর