গল্প : বিলাসী
(গত ১১ ডিসেম্বর প্রকাশের পর)
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ন্যাড়ার আত্মীয়ের স্ত্রী কী কারণে কান্নাকাটি করেছিল?
উত্তর: ন্যাড়ার আত্মীয়ের স্ত্রী সহমরণের জন্য কান্নাকাটি করেছিল।
প্রশ্ন: অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখে আসার কতদিন পরে ন্যাড়া আর খবর নেয়নি?
উত্তর: অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখে আসার মাস দুই পরে ন্যাড়া আর খবর নেয়নি।
প্রশ্ন: মৃত্যুঞ্জয়ের খুড়ার নাম কী?
উত্তর: মৃত্যুঞ্জয়ের খুড়ার নাম নালতের মিত্তির।
প্রশ্ন: মৃত্যুঞ্জয় কোন বংশের সুনাম ডুবিয়েছে?
উত্তর: মৃত্যুঞ্জয় মিত্তির বংশের সুনাম ডুবিয়েছে।
প্রশ্ন: খুড়ার সঙ্গে কতজন মৃত্যুঞ্জয়ের বাড়িতে যায়?
উত্তর: খুড়ার সঙ্গে ১০-১২ জন মৃত্যুঞ্জয়ের বাড়িতে যায়।
প্রশ্ন: খুড়া ঠিক কোন সময় মৃত্যুঞ্জয়ের বাড়িতে পৌঁছায়?
উত্তর: খুড়া সন্ধ্যার সময় মৃত্যুঞ্জয়ের বাড়িতে পৌঁছায়।
প্রশ্ন: লেখকের কাছে শুধু সার্থকতা নয় কোনটি?
উত্তর: লেখকের কাছে শুধু সার্থকতা নয় ‘টিকিয়া থাকা’।
প্রশ্ন: সনাতন সংস্কারে কার গায়ে হাত তুলতে পারা যায়?
উত্তর: যার গায়ে জোর নেই।
প্রশ্ন: আড়াই মাসের রোগী হয়েও মৃত্যুঞ্জয়ের কোন কাজটি করা উচিত হয়নি?
উত্তর: আড়াই মাসের রোগী হয়েও মৃত্যুঞ্জয়ের বিলাসীর হাতে ভাত খাওয়া উচিত হয়নি।
প্রশ্ন: স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ বছর দুই কোথায় ছিল?
উত্তর: স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ বছর দুই কাশীতে ছিল।
আরো পড়ুন : বিলাসী গল্পের ২৫টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
প্রশ্ন: ছোটবাবু কোথায় ২০০ টাকা দান করেন?
উত্তর: ছোটবাবু বারোয়ারি পূজায় ২০০ টাকা দান করেন।
প্রশ্ন: প্রত্যেক ব্রাহ্মণকে ছোটবাবু একটি করে কী দিয়ে বিদায় করেন?
উত্তর: প্রত্যেক ব্রাহ্মণকে ছোটবাবু একটি করে কাঁসার গ্লাস দিয়ে বিদায় করেন।
প্রশ্ন: ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়েছিল কেন?
উত্তর: মশার কামড় সহ্য করতে না পেরে ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়েছিল।
প্রশ্ন: এন্ট্রান্স পাস করা ব্রাহ্মণের ছেলেও কাকে বিয়ে করেছে?
উত্তর: এন্ট্রান্স পাস করা ব্রাহ্মণের ছেলেও ডোমের মেয়েকে বিয়ে করেছে।
প্রশ্ন: মৃত্যুঞ্জয় কার শিষ্য ছিল?
উত্তর: মৃত্যুঞ্জয় তার শ্বশুরের শিষ্য ছিল।
প্রশ্ন: লোকের কথায় সন্ন্যাসী অবস্থায় ন্যাড়া কোথায় গিয়ে সিদ্ধ হয়েছিল?
উত্তর: লোকের কথায় সন্ন্যাসী অবস্থায় ন্যাড়া কামাখ্যায় গিয়ে সিদ্ধ হয়েছিল।
প্রশ্ন: কতজন নর-নারী পল্লি-গ্রামেরই মানুষ?
উত্তর: ৯০ জন নর-নারী পল্লি-গ্রামেরই মানুষ।
প্রশ্ন: ছেলেবেলা থেকে ন্যাড়ার কোন দুটি শখ প্রবল ছিল?
উত্তর: ছেলেবেলা থেকে ন্যাড়ার গোখরা সাপ ধরে পোষা ও মন্ত্রসিদ্ধ হওয়ার প্রবল শখ ছিল।
প্রশ্ন: ধরা সাপ কয়দিন হাঁড়িতে রাখলে আর কামড়াতে চায় না?
উত্তর: ধরা সাপ দুই-চার দিন হাঁড়িতে রাখলে আর কামড়াতে চায় না।
প্রশ্ন: সাপুড়েদের লাভের ব্যবসা কী?
উত্তর: সাপুড়েদের লাভের ব্যবসা শিকড় বিক্রি।
প্রশ্ন: কোন কাজটির বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করত?
উত্তর: শিকড় বিক্রির মতো লোক ঠকানোর ব্যবসায় বিলাসী ভয়ানক আপত্তি করত।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর